রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
রেলওয়েতে ছাত্রদল নেতাকে সরিয়ে আওয়ামী দোসর আনোয়ার!! ছুটিতে আসা প্রবাসীদের ভিসার মেয়াদ এক মাস বৃদ্ধি করল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ কোনো কোনো মহল নিয়মতান্ত্রিক তর্ক-বিতর্ককে মব কালচারে পরিণত করতে চায়: তথ্যমন্ত্রী নেতানিয়াহুর ভিডিওতে এক হাতে ছয় আঙুল দেখে নানা সংশয় পদত্যাগ করেছেন বাসসের এমডি মাহবুব মোর্শেদ দেশে চোখে গ্লুকোমাজনিত সমস্যায় ভুগছেন ৮০ লাখ মানুষ আমরা ফ্যাসিবাদ থেকে পুরোপুরি মুক্তি পেতে চাই: জামায়াত আমির তিন সমস্যায় জর্জরিত মহাসড়ক, উৎসবের ঈদ হতে পারে দুর্ভোগের ৫২নং ওয়ার্ড উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন। প্রতিটি ওয়ার্ডে ফুটসাল মাঠ ও খেলার সুযোগ নিশ্চিত করতে নতুন উদ্যোগ সরকারের”

শ্রীপুরে আল ইত্তেহাদের কোরআন তেলাওয়াত ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ইমাম হাসান, উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের শিমুলতলা চৌরাস্তা এলাকায় আল ইত্তেহাদ ইসলামী সংস্থার উদ্যোগে ১৭ অক্টোবর শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয় এক ব্যতিক্রমধর্মী কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান। ধর্মীয় চেতনায় উদ্ভাসিত এই আয়োজনে উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে সুললিত কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত এবং মনোমুগ্ধকর ইসলামিক সংগীত পরিবেশন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা আসাদুজ্জামান মাসুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন মোঃ সিরাজুল হক বিএসসি, যিনি বলদীঘাট জে. এম. সরকার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

আল ইত্তেহাদ ইসলামী সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের কণ্ঠ ও প্রতিভা দিয়ে উপস্থিত দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেওয়া হয় আয়োজক সংস্থার পক্ষ থেকে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্যসচিব খায়রুল কবির আজাদ মন্ডল, ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, যুগ্ম আহ্বায়ক আহমেদ আবু জাফর সরকারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক সংগীত দল ‘ইকরা শিল্পীগোষ্ঠী’র পরিবেশনা, যা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শিশু-কিশোরদের ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করা ও তাদের প্রতিভার বিকাশের সুযোগ তৈরি করাই ছিল এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102