বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স: রূপনগরে আমিনুল হক মাহে রমজানেও বিএনপি নেতা আফাজ উদ্দিনের নেতৃত্বে চলছে উত্তরা লেক পরিষ্কার কার্যক্রম পোশাক শিল্পের সংকট নিরসনে বিজিএমইএ প্রতিনিধিদলের সাথে বাংলাদেশ ব্যাংক গভর্নরের বৈঠক তেল না থাকায় বন্ধ উত্তরার দুই ফিলিং স্টেশন পটুয়াখালীতে গ্রাম পুলিশ নিয়োগে চেয়ারম্যানের ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল ঈদের পর ঢাকা শহর পরিষ্কার করা হবে: ডিএসসিসি প্রশাসক গ্যাস সংকটে বন্ধ হতে পারে কলকাতার হাজারো রেস্তোরাঁ প্রেমের বিয়ের সম্পর্ক বৈধ না অবৈধ, যা জানালেন আহমাদুল্লাহ শ্রীপুরে ব্যবসা দখলে নিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫ সেহরিতে খিচুড়ি স্বাস্থ্যের জন্য ভালো নাকি পিপাসার কারণ

প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়াই ৬ পদে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি

জাতীয় ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

জুলাই সনদ অনুযায়ী বাংলাদেশের ব্যাংকের গভর্নরসহ রাষ্ট্রের ৬টি গুরুত্বপূর্ণ পদে প্রধানমন্ত্রী বা অন্য কারো সুপারিশ ছাড়াই নিয়োগ দিতে পারবেন।

বাকী পদগুলো হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ, তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার ও কমিশনারগণ, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্যগণ, আইন কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ।

জুলাই সনদ অনুযায়ী প্রধানমন্ত্রীর এই ক্ষমতা খর্ব করা হয়েছে। বর্তমান আইনে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন। বাকী এই সব পদসহ যে কোনো নিয়োগে প্রধানমন্ত্রীর সুপারিশের প্রয়োজন রয়েছে।

শুক্রবার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলের নেতারা বহুল আলোচিত জুলাই সনদ স্বাক্ষর করেন। যা ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে জনগণের ত্যাগ ও রক্তদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রণীত নতুন রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে গণ্য হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102