সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সিলেটে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, দুই গ্রামের সংঘর্ষে আহত ৩৫ ২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার বাংলাদেশ-অস্ট্রেলিয়া সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ট্রেনচালকের বুদ্ধিমত্তায় অল্পের জন্য বেঁচে গেলেন তরুণ পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন হাফেজ আব্দুল মোমিন ১১৪ বছরের পুরোনো স্কুল ও ধর্মপল্লী রক্ষায় : ডেপুটি স্পিকারের উদ্যোগ ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল পেশাজীবীদের আস্থার ঠিকানা পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান শমিত

পাসের হারে শীর্ষে মাদরাসা বোর্ড, তলানিতে কুমিল্লা

জাতীয় ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

চলতি বছরের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। এবার পাসের হারে শীর্ষে রয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড, ৭৫ দশমিক ৬১ শতাংশ। তলানিতে রয়েছে কুমিল্লা বোর্ড, ৪৮ দশমিক ৮৬ শতাংশ।

বৃহস্পতিবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক খন্দোকার এহসানুল হক বকশীবাজারে ঢাকা শিক্ষা বোর্ডে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানান, ঢাকা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ৬২, রাজশাহীতে ৫৯ দশমিক ৪০, কুমিল্লায় ৪৮ দশমিক ৮৬, যশোরে ৫০ দশমিক ২০, চট্টগ্রামে ৫২ দশমিক ৫৭, বরিশালে ৬২ দশমিক ৫৭, সিলেটে ৫১ দশমিক ৮৬, দিনাজপুরে ৫৭ দশমিক ৪৯, ময়মনসিংহে ৫১ দশমিক ৫৪, মাদরাসা শিক্ষা বোর্ডে ৭৫ দশমিক ৬১ এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৬২ দশমিক ৬৭।

খন্দোকার এহসানুল হক জানান, এবার মোট জিপিএ-৫ পেয়েছে ৬৯ হাজার ৯৭ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। অর্থাৎ এবার জিপিএ-৫ অর্ধেকের বেশি কমে গেছে।

এ ছাড়া গতবারের তুলনায় এবার পাসের হার কমেছে ১৯ শতাংশ। ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102