মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

বিবিএ অনুষদ ঘিরে দু’পক্ষের উত্তেজনা, চলছে ভোট গণনা

জাতীয় ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বিকাল চারটায় শেষ হয়েছে। তবে ভোটের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে তার আধা ঘন্টা আগে থেকেই বিবিএ ফ্যাকাল্টিতে দু’পক্ষের উত্তেজনা বিরাজ করছে৷ দিনভর শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হলেও ফলাফলের আগ মুহুর্তে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন বাগছাসের নেতা খান তালা মাহমুদ রাফি।

বিকাল চারটায় বিবিএ ফ্যাকাল্টিতে গিয়ে দেখা যায়, অন্যান্য অনুষদের চেয়ে বিবিএ অনুষদে কয়েক হাজার শিক্ষার্থী জড়ো হয়েছেন৷ তবে নারী শিক্ষার্থীদের বেশিরভাগই ভোটগ্রহণ শেষে হলে ও নগরে শাটল যোগে ফিরে গেছেন৷ এছাড়া পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সেখানে রয়েছেন৷ আশেপাশে ছাত্রদল ও শিবিরের নেতাদেরও ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। তবে ছাত্রদল ও শিবিরের কেউ কোন অভিযোগ না করলেও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) এর কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক খান তালা মাহমুদ রাফি অভিযোগের ঝাপি খুলে বসেন। এসময় তিনি জানান, সকাল থেকে ইসলামী ছাত্রশিবিরের নেতারা ১০০ মিটারের মধ্যে প্রচারণা চালানোর নিয়ম না থাকলেও তারা টেবিল বসিয়ে প্রচারণা চালিয়েছেন৷ তাছাড়া লাইনে দাঁড়িয়ে লিফলেট দিয়েছেন শিক্ষার্থীদের। তিনি আরও বলেন, প্রশাসনকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জানালেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি৷ প্রশাসন শিক্ষার্থীরা যেন ভোট দিতে না পারে সেজন্য কৃত্রিম সংকট তৈরি করেছেন৷ এতে শিবিরের রিজার্ভ ভোট দিয়ে জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। এসময় সুনির্দিষ্ট কোন গুরুতর অভিযোগ রয়েছে কিনা কিংবা সকাল থেকে কেন এসব অভিযোগ জানানো হয়নি জানতে চাইলে তিনি এড়িয়ে যান।

এদিকে খান তালা মাহমুদ রাফির করা এসব অভিযোগ উড়িয়ে দিয়ে শিবিরের নেতারা জানিয়েছেন, এ ধরণের অভিযোগ সত্য নয়৷ কারা টেবিল বসিয়ে প্রচারণা করেছেন, কারা লাইনে দাঁড়িয়ে ভোটারদের হাতে স্লিপ দিয়েছেন সারাদিন তা চবি শিক্ষার্থীরা দেখেছেন৷ বিকালে ফলাফলের আগ মুহুর্তে হট্টগোল করতে এসব করা হচ্ছে।

চাকসুতে কেন্দ্রীয় সংসদে কার্যনির্বাহী সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী জোনায়েদ খান রাহাত জানান, এই নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু হয়েছে। আমি জয়লাভ করি বা না করি সেটা ভিন্ন বিষয়। নির্বাচন সুষ্ঠু হওয়ার বিষয়ে কারো দ্বিমত থাকার কথা নয়৷ তিনি আরও জানান, ইস্যু সৃষ্টি করার জন্য নানা অনিয়মের অভিযোগ তুলছে একটি পক্ষ। ওএমআর পদ্ধতিতে জাল ভোট দেওয়ার যেহেতু সুযোগ নাই সেহেতু এসব অভিযোগ ভিত্তিহীন৷ সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102