মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

চাকসু নির্বাচনে নিরাপত্তায় কোন ঝুঁকি নেই: পুলিশ সুপার

জাতীয় ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

চাকসু নির্বাচনে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত করা হয়েছে। পুরো ক্যাম্পাসকে তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জনিত কোনো ঝুঁকি নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু।

বুধবার সকালে নির্বাচনি ভোটকেন্দ্র পরিদর্শন ও চাকসু নির্বাচন মনিটরিং টিমের সঙ্গে বৈঠক শেষে চাকসু ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি জানান, পোশাকি আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দারাও প্রতিটি কেন্দ্র ও হলগুলো পর্যবেক্ষণ করছে। প্রতিটি প্রবেশপথে তল্লাশি করা হচ্ছে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে। অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। এমন কোন শঙ্কাও নেই।

নির্বাচনের আগে, নির্বাচনের দিন ও নির্বাচনের পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিন ভাগে ভাগ করে নিরাপত্তা পরিকল্পনা নেয়া হয়েছে। এর মধ্যে নির্বাচনি প্রচারণা সফলভাবে শেষ হয়েছে। নির্বাচনের দিনও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। এই শান্তিপূর্ণ পরিবেশ নির্বাচনের পরেও যাতে অব্যাহত রাখা যায় সে ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102