মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী কৃষকের টেকসই উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী ঈদে বাড়ি ফেরার পথে অজ্ঞাত বাহনের চাপায় বাবা-মেয়ে নিহত তালাকের পর সাবেক স্ত্রীকে ‘বিয়ের প্রলোভনে ধর্ষণ’, যুুবক গ্রেফতার কথা কাটাকাটির জেরে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা নাঙ্গলকোটে ৭ বছরের শিশুকে নিপীড়ন, ব্যবসায়ীকে গণপিটুনি ​খবর বদলায়, কিন্তু সমস্যার চরিত্র কেন বদলায় না ডেপুটি স্পীকারের পক্ষ থেকে দুর্গাপুরে মানবিক সহায়তা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

২০ অক্টোবর নিরাপত্তা বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে ইসি

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২০ অক্টোবর (সোমবার) সশস্ত্র বাহিনীসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি নিশ্চিত করেন, আগামী ২০ অক্টোবর সেনা, নৌ, বিমান বাহিনীসহ অন্যান্য বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের আলোচনা হবে। নির্বাচনের প্রস্তুতি জোরেশোরে চলছে বলেও জানান তিনি।

তিনি বলেন, নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম কেনাকাটা প্রায় শেষ হয়েছে। পাশাপাশি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্যান্য প্রস্তুতিও নেওয়া হচ্ছে। এছাড়া বর্তমানে ১১টি দেশে প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম চালু আছে। আরও ৮টি দেশে এই কার্যক্রম শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সচিব বলেন, রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে মাঠ পর্যায়ের তথ্য নেওয়া হচ্ছে। আগামী সপ্তাহের মধ্যে এই বিষয়ে সমাধান করা সম্ভব হবে এবং গণভোটের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে, সেই অনুযায়ী ইসি কাজ করবে। এছাড়া স্থানীয় পর্যবেক্ষকদের নিবন্ধনের বিষয়ে আরও বেশি যাচাই-বাছাই করা হচ্ছে। নিবন্ধন দেওয়ার আগে স্থানীয় পর্যবেক্ষকদের সম্পর্কে আরো যাচাই-বাছাই করা হচ্ছে এবং পত্রিকার নিউজও আমলে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102