রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার বাঁশখালীকে বন্যা মুক্ত করার সকল পদক্ষেপ নেয়া হবে- আসাদুল হাবিব দুলু এমপি বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী টাইফুন ‘ডলফিনের’ আঘাতে জাপানে ৫ আহত, চীনে বন্দর বন্ধ চিকিৎসা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা স্থানীয় সরকার মন্ত্রীর জুলাই জাদুঘর ঘুরে দেখলেন এনসিপি নেতারা যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১ মজুদদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন : আইনমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস: রাষ্ট্রের দায়িত্ব ও দায়বদ্ধতা II – মং এ খেন মংমং

উত্তরায় বিএনপির খাল পরিষ্কার অভিযানে নেতৃত্বে আফাজ উদ্দিন

ইমাম হাসান, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১১ অক্টোবর) রাজধানীর উত্তরা ১৫ নম্বর সেক্টরের এভিনিউ এ-ওয়ানের ৫ নম্বর ব্রিজের নিচে খাল পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্বোধনে ঘোষিত এই মাসব্যাপী কর্মসূচি ইতোমধ্যে সারাদেশে ধারাবাহিকভাবে বাস্তবায়িত হচ্ছে। পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দলীয় নেতাকর্মীরা স্থানীয় পর্যায়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনকল্যাণমূলক কাজে অংশ নিচ্ছেন।

আজকের খাল পরিষ্কার কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন। তিনি স্বশরীরে উপস্থিত থেকে দলের নেতাকর্মীদের সঙ্গে খালের ময়লা অপসারণে কাজ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামান, উত্তরা পশ্চিম থানা বিএনপি, ১ ও ৫১ নম্বর ওয়ার্ড বিএনপি এবং ঢাকা-১৮ আসনের আওতাধীন বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা।

কর্মসূচিতে বক্তারা বলেন, বিএনপি জনগণের দল—শুধু রাজনীতি নয়, সমাজ ও পরিবেশের উন্নয়নেও দায়িত্বশীল ভূমিকা রাখতে দলীয়ভাবে সচেষ্ট। তারা বলেন, “দলীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা জনগণের কল্যাণে মাঠে কাজ করছি, যাতে সাধারণ মানুষ উপকৃত হয়।”

বিএনপির মাসব্যাপী এই কর্মসূচি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে চলমান রয়েছে, যার মধ্যে রয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ, রক্তদান, সামাজিক সহায়তা ও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102