সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দাখিলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে দারুল আজহার মডেল মাদ্রাসা অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির বিষয় নিয়ে বিজিএমইএ ও বেজিয়া এর মতবিনিময় সভা অনুষ্ঠিত এসএসসির ফলাফলে বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অভাবনীয় সাফল্য দাখিলে শতভাগ সাফল্য, দেশসেরা তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা এসএসসির ফলাফলে মাইলস্টোন কলেজের প্রশংসনীয় সাফল্য বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট, ইতিহাসে দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ ডিএনসিসির সঙ্গে সমন্বয়ে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ নিকুঞ্জ-টানপাড়ায় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে উত্তরা ১৩ নং সেক্টর-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

বিএনপির ৩১ দফা মানুষের কাছে পৌঁছে দিতে হবে: এম কফিল উদ্দিন আহমেদ

উত্তরা নিউজ ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক ও শিল্পপতি এম কফিল উদ্দিন আহমেদ বলেছেন, “দেশনায়ক তারেক রহমানের ঘোষিত বিএনপির ৩১ দফা কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এই ৩১ দফাই আগামীর রাষ্ট্রগঠনের মূল ভিত্তি।”

শুক্রবার (১০ অক্টোবর) জুমার নামাজ শেষে রাজধানীর দক্ষিণখানের গোয়ালটেক জামে মসজিদ কবরস্থান প্রাঙ্গণে গাছ রোপণ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, “বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি মানুষের অধিকার পুনরুদ্ধারের আন্দোলন। আমাদের প্রতিটি নেতাকর্মীকে ঘরে ঘরে, মানুষে কাছে এই ৩১ দফার বার্তা পৌঁছে দিতে হবে। আগামী দিনের বাংলাদেশ হবে গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়ের বাংলাদেশ।”

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন, বৃহত্তর উত্তরা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ আরজ আলী, দক্ষিণখান থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মাসুদসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচির অংশ হিসেবে এম কফিল উদ্দিন আহমেদ গোয়ালটেক কবরস্থানে গাছ রোপণের পাশাপাশি মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে তিনি নিজ পিতা-মাতার কবরেও দোয়া করেন।

স্থানীয় জনগণের উপস্থিতিতে এক মানবিক ও উদ্দীপনামূলক পরিবেশে অনুষ্ঠিত এই কর্মসূচি এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এম কফিল উদ্দিন আহমেদ বলেন, “বিএনপি জনগণের পাশে আছে, থাকবে এবং জনগণের অধিকার ফিরিয়ে না আনা পর্যন্ত এই সংগ্রাম চলবে।”

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102