বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের ৯২ শহীদের তালিকা প্রকাশ করল JRA জুলাই গণঅভ্যুত্থানে উত্তরায় সর্বকনিষ্ঠ শহীদ জাবির ইব্রাহীম: এক শিশুর রক্তে লেখা ইতিহাস রাজধানীতে আজ বৃষ্টির সম্ভাবনা, যা জানাল আবহাওয়া অধিদপ্তর জুলাই গণঅভ্যুত্থানের অমর প্রতীক শহীদ মীর মুগ্ধ উত্তরা আজমপুরের রক্তাক্ত স্মৃতি: শহীদ তানভীনের অপূর্ণ স্বপ্ন জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উত্তরখানে প্রশাসকের ওপর হামলার পর কারখানার রাস্তা কেটে দিল সিটি করপোরেশন বিক্ষোভ দমন করতে নেমেছিল আ.লীগ, প্রতিরোধ ছাত্রজনতার ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

আমরা চাই মানুষ তার প্রাপ্য অধিকার ফিরে পাক: মোস্তফা জামান

উত্তরা নিউজ প্রতিবেদন
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেছেন, সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করতে এবং এলাকার অবহেলিত জনগোষ্ঠীর কথা শোনার জন্য বিএনপি মাঠে নেমেছে। আমরা চাই মানুষ তার প্রাপ্য অধিকার ফিরে পাক।

আজ (বৃহস্পতিবার) রাজধানীর বিমানবন্দর এলাকায় এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

উঠান বৈঠকে মোস্তফা জামান বলেন, বিবিসি বাংলাকে দেওয়া তারেক রহমানের সাম্প্রতিক সাক্ষাৎকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ সাধারণ জনগণের সামনে তুলে ধরা হয়েছে। যাতে মানুষ জানতে পারে দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপি’র দৃষ্টিভঙ্গি কি।

বিমানবন্দর থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, তুরাগ থানা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকাসহ স্থানীয় নেতৃবৃন্দ। বৈঠকে এসময় স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং নিজেদের নানা সমস্যা ও অভিযোগ তুলে ধরেন। আলোচনায় নাগরিক ভোগান্তি, রাস্তা-ঘাটের দুরবস্থা, ও এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে খোলামেলা মতবিনিময় হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102