বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের ৯২ শহীদের তালিকা প্রকাশ করল JRA জুলাই গণঅভ্যুত্থানে উত্তরায় সর্বকনিষ্ঠ শহীদ জাবির ইব্রাহীম: এক শিশুর রক্তে লেখা ইতিহাস রাজধানীতে আজ বৃষ্টির সম্ভাবনা, যা জানাল আবহাওয়া অধিদপ্তর জুলাই গণঅভ্যুত্থানের অমর প্রতীক শহীদ মীর মুগ্ধ উত্তরা আজমপুরের রক্তাক্ত স্মৃতি: শহীদ তানভীনের অপূর্ণ স্বপ্ন জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উত্তরখানে প্রশাসকের ওপর হামলার পর কারখানার রাস্তা কেটে দিল সিটি করপোরেশন বিক্ষোভ দমন করতে নেমেছিল আ.লীগ, প্রতিরোধ ছাত্রজনতার ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদি আরব চুক্তি স্বাক্ষর

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাধারণ কর্মী নিয়োগ সংক্রান্ত একটি ঐতিহাসিক দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) রিয়াদে এই চুক্তিতে সই করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রী ইঞ্জিনিয়ার আহমেদ বিন সোলাইমান আল-রাজী।

চুক্তিটি দুই দেশের শ্রমবাজার সম্প্রসারণ ও নিরাপদ অভিবাসনের ক্ষেত্রে নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এটি সৌদি–বাংলাদেশ সম্পর্কের ৫০ বছরের ইতিহাসে সাধারণ কর্মী নিয়োগ বিষয়ে প্রথম আনুষ্ঠানিক চুক্তি।

চুক্তির ফলে বাংলাদেশ থেকে দক্ষ, আধা-দক্ষ ও সাধারণ শ্রমিক পাঠানো আরও সহজ ও স্বচ্ছ হবে। একই সঙ্গে আকামা নবায়ন, এক্সিট ভিসা প্রদান ও কর্মী সুরক্ষা নিশ্চিতকরণে কঠোর নীতিমালা কার্যকর হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ড. আসিফ নজরুল বলেন, “বাংলাদেশ থেকে প্রশিক্ষিত ও সার্টিফায়েড কর্মী পাঠানোর মাধ্যমে সৌদি আরব আরও গুণগত শ্রমশক্তি পাবে।”

বর্তমানে সৌদি আরবে প্রায় ২৭ লাখ বাংলাদেশি কর্মরত, যারা বছরে প্রায় ৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠান। নতুন চুক্তি কার্যকর হলে আগামী দুই বছরে কর্মীর সংখ্যা ২০ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করছে বাংলাদেশ সরকার।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102