বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
খুলনায় চিংড়ি পলাশের বাড়িতে ডিবির অভিযান, ৩ বিদেশি পিস্তল-৯ রাউন্ড গুলি উদ্ধার; স্ত্রীসহ আটক ২ কেন্দুয়া পৌরসভার ময়লা-আবর্জনা নিরসনে ডাম্পিং জোন স্থাপনের উদ্যোগ নিলেন এমপি হিলালী কিশোরকে গলা টিপে হত্যা, ১৯ বছর পর মামা-ভাগ্নের যাবজ্জীবন আ. লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ ফিলিস্তিনি জলপাই বাগান গুঁড়িয়ে দিল ইসরায়েলি বুলডোজার ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান-ডেপুটি স্পীকারের তুরাগে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর মাদ্রাসায় যাওয়ার পথে উধাও ১৩ বছরের শাহীন, ৫ দিনেও মেলেনি সন্ধান একাদশ শ্রেণির ক্লাস শুরু আজ

কয়েক দিনের মধ্যেই জিম্মি মুক্তি; আশা নেতানিয়াহুর

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আশা প্রকাশ করেছেন যে, তিনি আগামী কয়েক দিনের মধ্যেই গাজায় থাকা জিম্মিদের মুক্তির বিষয়টি ঘোষণা দিতে পারবেন।

টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে তিনি একই সাথে বলেন, “হামাস নিরস্ত্র হবে এবং গাজা বেসামরিকীকরণ হবে—সহজ হোক আর কঠিন হোক, এটি অর্জিত হবেই”।

যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনায় সম্মত হয়ে হামাস শুক্রবার বিবৃতি দেওয়ার পর তিনি এই মন্তব্য করলেন। তবে হামাস যে অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা চেয়েছে, তা নিয়ে তিনি কিছু বলেননি।

ওদিকে সোমবার থেকে যুদ্ধবিরতি নিয়ে পক্ষগুলোর মধ্যে মিশরে পরোক্ষ আলোচনা শুরু হওয়ার কথা।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চুক্তির বিষয়ে হামাসের বিলম্ব ‘সহ্য করবেন না’।

“হামাসকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। নাহলে সব বাজি শেষ হয়ে যাবে…চলুন দ্রুত কাজটি করি,” ট্রুথ সোশ্যালে লিখেছেন তিনি।

পরে তিনি আরেক পোস্টে জানিয়েছেন, ইসরায়েল প্রাথমিক সেনা প্রত্যাহারের বিষয়ে সম্মত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102