বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরখানে প্রশাসকের ওপর হামলার পর কারখানার রাস্তা কেটে দিল সিটি করপোরেশন বিক্ষোভ দমন করতে নেমেছিল আ.লীগ, প্রতিরোধ ছাত্রজনতার ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম জুলাই-আগষ্ট আন্দোলনে শহীদদের স্মরণে : স্পীকারের বৃক্ষরোপণ কর্মসূচি ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড পোস্টার ছাপিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা শেখ হাসিনার পথ অনুসরণ না করতে এনসিপিকে রিজভীর সতর্কবার্তা ফিফাকে নথিপত্র সংরক্ষণের আল্টিমেটাম দিল উয়েফা ‘বিশ্ব পরিস্থিতি যাই হোক, বাংলাদেশের পাশে থাকবে চীন’

ট্রাম্পের নির্দেশ উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৭

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোমা হামলা বন্ধের আহ্বানের পরেও ইসরায়েল গাজা উপত্যকায় কয়েক ডজন বিমান হামলা এবং কামানের গোলাবর্ষণ চালিয়েছে। হামাস একটি চুক্তিতে আংশিক সম্মত হওয়ার পর এই ঘটনা ঘটল। 

শনিবার (৪ অক্টোবর) গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা নিশ্চিত করেছে, এসব হামলায় ভোর থেকে উপত্যকাজুড়ে কমপক্ষে সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ‘এটি একটি অত্যন্ত সহিংস রাত ছিল, যে সময় ট্রাম্পের বোমা হামলা বন্ধের আহ্বান সত্ত্বেও গাজা সিটি এবং উপত্যকার অন্যান্য এলাকায় কয়েক ডজন বিমান হামলা এবং কামানের গোলাবর্ষণ চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।’

মাহমুদ বাসাল আরও জানান, রাতভর বোমা হামলায় গাজায় ২০টি বাড়ি ধ্বংস হয়েছে। গাজা সিটির ব্যাপটিস্ট হাসপাতাল এক বিবৃতিতে জানিয়েছে, শহরের তুফাহ পাড়ার একটি বাড়িতে হামলায় তারা চারজন নিহত এবং বেশ কয়েকজন আহতের খবর পেয়েছে।

এছাড়া, খান ইউনিসের গাজার নাসের হাসপাতাল জানিয়েছে, বাস্তুচ্যুত মানুষের জন্য একটি আশ্রয়শিবিরে ড্রোন হামলায় দুই শিশু নিহত হয়েছে এবং অন্তত আটজন আহত হয়েছে।

সূত্র: আল জাজিরা

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102