মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী কৃষকের টেকসই উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী ঈদে বাড়ি ফেরার পথে অজ্ঞাত বাহনের চাপায় বাবা-মেয়ে নিহত তালাকের পর সাবেক স্ত্রীকে ‘বিয়ের প্রলোভনে ধর্ষণ’, যুুবক গ্রেফতার কথা কাটাকাটির জেরে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা নাঙ্গলকোটে ৭ বছরের শিশুকে নিপীড়ন, ব্যবসায়ীকে গণপিটুনি ​খবর বদলায়, কিন্তু সমস্যার চরিত্র কেন বদলায় না ডেপুটি স্পীকারের পক্ষ থেকে দুর্গাপুরে মানবিক সহায়তা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে সম্প্রীতি কেউ নষ্ট করতে পারবে না: স্বাস্থ্য উপদেষ্টা

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ নষ্ট করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম।

তিনি বলেছেন, ‘আমাদের ইসলাম ধর্মে বলা আছে, লাকুম দ্বিনুকুম ওয়ালিয়া দ্বিন। অর্থাৎ যার যার ধর্ম, তার তার কাছে। এখানে সম্প্রীতিটাই মুখ্য। মানবতাই তো ধর্ম, সেবাই ধর্ম। আমরা যার যার জায়গা থেকে এই কথাটা যদি মনে রাখি, তাহলে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ কোনোদিন নষ্ট করতে পারবে না।’

আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ এ স্থাপিত ‘গুলশান-বনানী পূজা প্যান্ডেল’ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

এ সময় উপদেষ্টা আরও বলেন, ‘সারাদেশে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পূজা চলছে। আজকে বিজয়া দশমী। বিষাদের সময়, সবারই মন খারাপ হওয়ার কথা। এ কয়দিন সারাদেশে খুব আনন্দ উচ্ছ্বাসের মধ্যে পূজা উদযাপন করা হয়েছে। আমিও পূজার আনন্দে শরিক হওয়ার জন্য এখানে এসেছি।’

পূজা উদযাপন কমিটির সভাপতি জিতেন্দ্র লাল ভৌমিক ও সাধারণ সম্পাদক অসিম জোয়ারদারসহ উপস্থিত সনাতনধর্মাবলম্বীর অনেকেই উপদেষ্টা নুরজাহান বেগমের কাছে গুলশান ও বনানী এলাকায় যথাযথভাবে পূজা-অর্চনা পালনের জন্য স্থায়ীভাবে একটি জায়গা বরাদ্দের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102