মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

হারা সত্ত্বেও টাকা পাবে বাংলাদেশ নারী দল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ভারতে আজ (৩০ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে এবারের আসর অনুষ্ঠিত হবে। যেখানে অংশ নিচ্ছে মোট আটটি দল। দলগুলো হচ্ছে- আয়োজক ভারত ও শ্রীলঙ্কা, বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, বাংলাদেশ, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড।

দ্বিতীয়বারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ। কলম্বোয় আগামী বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে নিগার সুলতানা জ্যোতির দল। প্রথম রাউন্ডে মোট সাত ম্যাচ খেলবে টাইগ্রেসরা। ২০২২ সালে অভিষেক আসরে পাকিস্তানের বিপক্ষে একমাত্র জয় পেয়েছিল বাংলাদেশ।

এবার গ্রুপ পর্বের ৭ ম্যাচে বাংলাদেশ জিতুক বা হারুক, আর্থিকভাবে ঠিকই লাভবান হবে। শুধুমাত্র টুর্নামেন্টে অংশগ্রহণের জন্যই বাংলাদেশ নারী দল নিশ্চিতভাবে ৩ কোটি ২ লাখ টাকা পাচ্ছে। এছাড়া প্রতিটি জয়ের জন্য টাইগ্রেসরা আরও ৪১ লাখ ৫৬ হাজার টাকা করে পাবে। এই অর্থ দেবে আইসিসি।

আইসিসি জানিয়েছে, এবারের আসরের মোট প্রাইজমানি ১৬৮ কোটি ১৫ লাখ টাকা। যা নারী ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ। আগামী ২ নভেম্বর অনুষ্ঠিতব্য ফাইনালে শিরোপাজয়ী দল পাবে ৫৪ কোটি ২৬ লাখ টাকা। যা ২০২৩ সালের ফিফা নারী বিশ্বকাপজয়ী স্পেনের চেয়েও বেশি। সবক্ষেত্রেই বেড়েছে প্রাইজমানির পরিমাণ।

২০২২ সালের তুলনায় এবারের আসরে প্রাইজমানি বেড়েছে ২৯৭ শতাংশ। এমনকি এই অর্থ ছেলেদের সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের (২০২৩) প্রাইজমানির চেয়েও বেশি। আইসিসির আশা, এবারের বিশ্বকাপ নারী ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। বাংলাদেশ কতদূর এগোতে পারবে, সেটা দেখার অপেক্ষায় ক্রিকেটভক্তরা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102