মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

উত্তরা পশ্চিমে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

রাজধানীর উত্তরা পশ্চিম থানা ১ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে লিফলেট বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” জনগণের হাতে পৌঁছে দেওয়া হয়।

উত্তরা পশ্চিম থানা ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সামাদ আজাদের নেতৃত্বে শোভাযাত্রাটি শুরু হয় উত্তরা ৩ নং সেক্টর কল্যাণ সমিতির সামনে থেকে। সেখান থেকে শোভাযাত্রা রাজলক্ষ্মী দুই নম্বর রোড অতিক্রম করে উত্তরা সায়িদ গ্র্যান্ডের সামনে গিয়ে শেষ হয়। কর্মসূচি চলাকালে এলাকাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায় এবং লিফলেট গ্রহণে ব্যাপক সাড়া মেলে।

নেতৃবৃন্দ জানান, জনগণের হাতে তারেক রহমানের ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” পৌঁছে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা। তারা মনে করেন, এ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিএনপির সংস্কারমূলক রাজনৈতিক রূপরেখা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে।

লিফলেট বিতরণ কর্মসূচিতে ১ নং ওয়ার্ড বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা শৃঙ্খলাবদ্ধভাবে জনগণের হাতে লিফলেট বিতরণ করেন এবং কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরেন

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102