বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরখানে প্রশাসকের ওপর হামলার পর কারখানার রাস্তা কেটে দিল সিটি করপোরেশন বিক্ষোভ দমন করতে নেমেছিল আ.লীগ, প্রতিরোধ ছাত্রজনতার ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম জুলাই-আগষ্ট আন্দোলনে শহীদদের স্মরণে : স্পীকারের বৃক্ষরোপণ কর্মসূচি ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড পোস্টার ছাপিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা শেখ হাসিনার পথ অনুসরণ না করতে এনসিপিকে রিজভীর সতর্কবার্তা ফিফাকে নথিপত্র সংরক্ষণের আল্টিমেটাম দিল উয়েফা ‘বিশ্ব পরিস্থিতি যাই হোক, বাংলাদেশের পাশে থাকবে চীন’

যুক্তরাষ্ট্রে চার্চে গুলিবর্ষণ ও অগ্নিকাণ্ডে ৫ জন নিহত

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে যিশুখ্রিস্ট অব ল্যাটার-ডে সেইন্টস চার্চে ভয়াবহ গুলিবর্ষণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতের মধ্যে হামলাকারীও ছিল এবং আরও আটজন গুরুতর আহত হয়েছেন।

এ ঘটনার সঙ্গে জড়িত ৪০ বছর বয়সী হামলাকারী থমাস জেকব স্যানফোর্ড, যিনি মিশিগানের বার্টন শহরের বাসিন্দা, তিনিও পুলিশের গুলিতে নিহত হন। স্থানীয় সময় রোববার পুলিশের কাছে জরুরি ফোনকল আসার মাত্র আট মিনিটের মধ্যেই তারা ঘটনাস্থলে পৌঁছায়। এরপর অভিযানে স্যানফোর্ডকে গুলি করে হত্যা করে বলে জানান গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপের পুলিশ প্রধান উইলিয়াম রেনিয়ে।

অগ্নিকাণ্ডের কারণে চার্চ ভবনের কিছু অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকল বাহিনী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের কাছের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, তবে হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102