বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
খুলনায় চিংড়ি পলাশের বাড়িতে ডিবির অভিযান, ৩ বিদেশি পিস্তল-৯ রাউন্ড গুলি উদ্ধার; স্ত্রীসহ আটক ২ কেন্দুয়া পৌরসভার ময়লা-আবর্জনা নিরসনে ডাম্পিং জোন স্থাপনের উদ্যোগ নিলেন এমপি হিলালী কিশোরকে গলা টিপে হত্যা, ১৯ বছর পর মামা-ভাগ্নের যাবজ্জীবন আ. লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ ফিলিস্তিনি জলপাই বাগান গুঁড়িয়ে দিল ইসরায়েলি বুলডোজার ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান-ডেপুটি স্পীকারের তুরাগে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর মাদ্রাসায় যাওয়ার পথে উধাও ১৩ বছরের শাহীন, ৫ দিনেও মেলেনি সন্ধান একাদশ শ্রেণির ক্লাস শুরু আজ

ভারতে মায়ের সামনেই ৫ বছরের শিশুর শিরশ্ছেদ

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
ভারতে মায়ের সামনেই তার ৫ বছরের শিশুর শিরশ্ছেদ করে হত্যা করা হয়েছে। শুক্রবার মধ্যপ্রদেশে এই ঘটনা ঘটেছে। নিহত ছেলে শিশুর নাম বিকাশ। অভিযুক্ত মহেশকে (২৫) মানসিকভাবে অস্থিতিশীল বলে ধারণা করা হচ্ছে।প্রত্যক্ষদর্শীদের মতে, মহেশ একটি বাইকে এসে কালু সিংহের বাড়িতে প্রবেশ করে। পরিবারটি তাকে আগে কখনো দেখেনি। কোনো শব্দ না করে মহেশ মাটিতে পড়ে থাকা কোদালের মতো ধারালো ছুরি  দিয়ে ওই শিশুর ওপর আক্রমণ করে। তিনি ভুক্তভোগীর ঘাড়ে এমনভাবে আঘাত করে যাতে মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।মৃতদেহের ওপর আরো আঘাত করতে থাকেতন মহেশ।বিকাশের মা ছেলেকে রক্ষা করার চেষ্টা করলেও আহত হন। তার চিৎকারে প্রতিবেশীরা দৌড়ে এসে উপস্থিত হয় এবং অভিযুক্তকে ধরে মারধর করে। তবে পুলিশ আসার আগেই তাকে পিটিয়ে হত্যা করা হয়।ধার জেলার পুলিশ সুপার মায়াঙ্ক অবাস্তি এই ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। অভিযুক্তকে গ্রামবাসীরা মারধর করার পর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুর প্রকৃত কারণ পোস্টমর্টেমের পর নিশ্চিত করা হবে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে তিনি মানসিকভাবে অস্থিতিশীল ছিলেন।’ অভিযুক্ত মহেশের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং তার মৃত্যুর বিষয়ে একটি বিচারিক তদন্ত শুরু করা হয়েছে।তদন্তে দেখা গেছে, মহেশ আলিরাজপুর জেলার জোবাট বাগদী এলাকার বাসিন্দা ছিলেন। তার পরিবার পুলিশকে জানিয়েছে, তিনি মানসিকভাবে অস্থিতিশীল ছিলেন এবং গত তিন থেকে চার দিন ধরে বাড়ি থেকে অনুপস্থিত ছিলেন। এ ঘটনার কিছুক্সণ আগে মহেশ নিকটবর্তী একটি দোকান থেকে মালামাল চুরি করার চেষ্টা করেছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102