সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দুর্গাপুরে খালের ওপর অবৈধ ৩৫টি স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির জন্য স্নাতক পাস বাধ্যতামূলক, সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উত্তরা স্কয়ার মার্কেটে তাণ্ডব নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার -কৃষিমন্ত্রী আজ থেকে বিমানবন্দর স্টেশনে থামবে না ঢাকাগামী ৯ ট্রেন খিলক্ষেতে ডেসকোর কাজে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তিন কর্মীর মৃত্যু ৪২ জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের প্রশাসক নিয়োগ, জামায়াতের প্রতিবাদ সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই জানতে চাওয়া হবে : নাহিদ ইসলাম বিএনপি যা প্রতিশ্রুতি দেয় তা বাস্তবায়ন করে

বুড়িগঙ্গায় নিখোঁজের তিন দিন পর মিলল মাঝির লাশ

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে ইদ্রিস আলী ব্যাপারী (৪৫) নামের এক মাঝির লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। নিখোঁজ হওয়ার তিন দিন পর বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।ইদ্রিস আলী ব্যাপারী শরিয়তপুরের শখিপুর থানার চরজিন কিং গ্রামের মৃত সিদ্দিক আলী ব্যাপারীর ছেলে। তিনি ঢাকার শ্যামপুর তেলঘাট এলাকায় বসবাস করতেন।এ ব্যাপারে পাগলা নৌপুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বলেন, ইদ্রিস আলী নৌকার মাঝি ছিলেন। গত সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নৌকা চালানোর সময় বুড়িগঙ্গা নদীতে নৌকা থেকে পানিতে পড়ে যান। এরপর আজ (বুধবার) বেলা ১২টার দিকে ফতুল্লায় সরকারি তেল ডিপো যমুনা ঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে সেখান থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102