শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
১১৭০ কৃষকের হাতে কার্ড – অনিয়মে ‘জিরো টলারেন্স’ ডেপুটি স্পিকারের বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে মারধরের অভিযোগ, মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে, আমি নিজে তার বিরুদ্ধে মামলা করবো : ডেপুটি স্পিকার যাত্রা শুরু করল বিশেষায়িত ও স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’ ব্যাংকার স্বামীর নির্যাতনের অভিযোগ, প্রতিবন্ধী সন্তান নিয়ে কোথায় যাবেন ফাতেমা? তুরাগে ফুটবল উদ্ধারে নেমে নিখোঁজ দুই শিশু, দ্বিতীয় দিনেও চলছে ডুবুরি অভিযান স্থানীয় সরকার নির্বাচনে প্রয়োজনে সেনা মোতায়েন করা হবে নওগাঁ-৪ আসনের এমপি ডাঃ ইকরামুল বারী টিপুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল প্রতিটি গ্রামে বায়োগ্যাস প্ল্যান্ট ছড়িয়ে দিতে চাই’: প্রতিমন্ত্রী আমিনুল হক কালীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল পৌর কর্মচারীর

সন্দ্বীপে ভিমরুলের কামড়ে প্রাণ গেল বৃদ্ধের, আহত ২

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রামের সন্দ্বীপে ভিমরুলের কামড়ে চৌধুরী (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে বসতঘরের বাইরে টয়লেটে গেলে তিনি ভিমরুলের আক্রমণের শিকার হন। এ সময় তার আর্তচিৎকার শুনে তার স্বজনরা এগিয়ে গেলে তারাও ভিমরুলের কামড়ে আহত হন।আহতদের স্থানীয় স্বর্ণদ্বীপ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা চৌধুরীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।পরে হাসপাতালে নেওয়ার পথে দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। নিহত সন্দ্বীপ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মুহুরী বাড়ির বাসিন্দা শফি উল্যার ছেলে।স্বর্ণদ্বীপ বেসরকারি হাসপাতালের ম্যানেজার আকবর হোসাইন জানান, আজ সকাল ১০টার দিকে আহত তিন জনকে হাসপাতালে আনা হয়।হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. সেলিম রেজা বলেন, ‘বিষাক্ত ভিমরুলের কামড়ে আহতদের মধ্যে চৌধুরীর অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে জরুরীভাবে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেই।বাকি দুজনের অবস্থা আশঙ্কামুক্ত।’নিহত চৌধুরীর ভাতিজা আবুল হাশেম বলেন, ‘আজ বুধবার সকাল ৮টার দিকে তিনি ঘর থেকে বের হয়ে টয়লেটে গেলে কালো ভিমরুলের আক্রমণের শিকার হন। এ সময় তার চিৎকার শুনে তার স্বজনরা এগিয়ে যান। তারাও কয়েকজন আক্রমণের শিকার হন।পরে সবাইকে স্থানীয় স্বর্ণদ্বীপ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চৌধুরীর অবস্থা গুরুতর হওয়ায় দুপুর ১২টার দিকে তাকে চট্টগ্রামে নেওয়ার পথে মারা যান।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102