বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরায় বিএনপির সমাবেশে রিজভী: রাজনৈতিক অস্থিরতা নিয়ে কড়া বার্তা বিতর্কের মাধ্যমে যুক্তিবোধ ও নেতৃত্বের বিকাশ ঘটে: ডেপুটি স্পীকার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শিশুদের পরিবেশ দূষণের প্রভাব নিয়ে পলিসি ডায়ালগ পিপিএম-সেবা পদকে ভূষিত কামরুল হাসান তালুকদার রাষ্ট্রপতি পুলিশ পদকের জন্য উত্তরা বিভাগের তিন কর্মকর্তা মনোনীত ডেঙ্গু প্রতিরোধে উত্তরা ১৩ নম্বর সেক্টরে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান ১৪ বছর বয়সেই জেনেছিলাম মা হতে পারব না: শ্রুতি হাসান রাষ্ট্রপতির সঙ্গে শহীদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে কমলো তেলের দাম জ্বালানি তেলের দাম লিটারে বৃদ্ধি ২০ টাকা

ঠাকুরগাঁওয়ে ‘দুধ ভেবে’ বিষপানে দাদির মৃত্যু, নাতনি হাসপাতালে

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নে বিষপানে আকলিমা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় তার নাতনি আফসানা (২০ মাস) ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কসিবর আলীর বাড়িতে এ ঘটনাটি ঘটে। মৃতা ওই গ্রামের কসিবরের স্ত্রী।স্থানীয়রা জানান, নাতনি আফসানার মল প্রায়ই শক্ত হয়ে যেত। এ কারণে তাকে গুড়া দুধজাতীয় খাবার খাওয়ানো হত। কিন্তু অক্ষরজ্ঞান না থাকায় আকলিমা বিষের প্যাকেটকে গুড়া দুধ ভেবে ভুল করে নিজেও খান এবং নাতনি আফসানাকেও খাওয়ান। কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়লে তাদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়া হয়।সেখানে কর্তব্যরত চিকিৎসক আকলিমাকে মৃত ঘোষণা করেন। আফসানা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. সাইফুল ইসলাম সরকার বলেন, ‘বিষয়টি আমরা জানতে পেরেছি। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102