বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরখানে প্রশাসকের ওপর হামলার পর কারখানার রাস্তা কেটে দিল সিটি করপোরেশন বিক্ষোভ দমন করতে নেমেছিল আ.লীগ, প্রতিরোধ ছাত্রজনতার ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম জুলাই-আগষ্ট আন্দোলনে শহীদদের স্মরণে : স্পীকারের বৃক্ষরোপণ কর্মসূচি ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড পোস্টার ছাপিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা শেখ হাসিনার পথ অনুসরণ না করতে এনসিপিকে রিজভীর সতর্কবার্তা ফিফাকে নথিপত্র সংরক্ষণের আল্টিমেটাম দিল উয়েফা ‘বিশ্ব পরিস্থিতি যাই হোক, বাংলাদেশের পাশে থাকবে চীন’

ইসির সংলাপে আগে ডাক পাচ্ছেন শিক্ষক ও সুশীল সমাজ

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সংলাপের প্রথম ধাপেই আমন্ত্রণ জানানো হবে শিক্ষাবিদসহ সুশীল সমাজের প্রতিনিধিদের। নির্বাচন কমিশনের সম্মতির পরই আমন্ত্রিতদের কাছে চিঠি পাঠানো হবে। মঙ্গলবার ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক গণমাধ্যমকে এসব তথ্য জানান।রুহুল আমিন মল্লিক বলেন, আমরা নির্বাচন কমিশনের কাছে ২৮ সেপ্টেম্বর সংলাপের বিষয়ে অনুমোদন চেয়েছি। সম্ভাব্য এ সময় থেকে সংলাপ শুরু হয়ে ধাপে ধাপে অন্যদেরও আমন্ত্রণ জানানোর বিষয়ে সিদ্ধান্ত দেবে কমিশন।এদিকে ইসির ঘোষিত রোডম্যাপ বলছে, নিবন্ধিত রাজনৈতিক দল, শিক্ষাবিদ, সুশীল সমাজ, শিক্ষাবিদ, নারী সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীসহ অংশীজনদের সঙ্গে ধারাবাহিক সংলাপ চলবে এক থেকে দেড় মাস পর্যন্ত। নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, সংলাপে যাদের আমন্ত্রণ জানানো হবে, তাদের তালিকা তৈরির প্রক্রিয়া চলছে।সংলাপসূচি নির্ধারণের অন্তত এক সপ্তাহ থেকে ১০ দিন আগে চিঠি (আমন্ত্রণ, কতজন প্রতিনিধি আসবে, লিখিত মতামত) পাঠানোর পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে সাপ্তাহিক ছুটি, পূজা ও অন্যান্য ছুটি বিবেচনায় রেখে অক্টোবরজুড়ে দলগুলোর সঙ্গে সংলাপ চলতে পারে। এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশনের এটি হবে প্রথম সংলাপ আয়োজন।নির্বাচনী আইনি সংস্কার, আইনশৃঙ্খলা পরিস্থিতি, পোস্টাল ব্যালটসহ ভোট সম্পৃক্ত সার্বিক বিষয় এই সংলাপে স্থান পাবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102