সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সিলেটে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, দুই গ্রামের সংঘর্ষে আহত ৩৫ ২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার বাংলাদেশ-অস্ট্রেলিয়া সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ট্রেনচালকের বুদ্ধিমত্তায় অল্পের জন্য বেঁচে গেলেন তরুণ পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন হাফেজ আব্দুল মোমিন ১১৪ বছরের পুরোনো স্কুল ও ধর্মপল্লী রক্ষায় : ডেপুটি স্পিকারের উদ্যোগ ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল পেশাজীবীদের আস্থার ঠিকানা পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান শমিত

ভারত ম্যাচ নিয়ে ‘বাড়তি চিন্তা’ করছে না বাংলাদেশ

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসী এখন বাংলাদেশ দল। তবে সামনে আরো বড় চ্যালেঞ্জ— অপরাজিত ভারত। বোলিং-ব্যাটিং দুই বিভাগেই দুর্দান্ত ফর্মে থাকা ভারতের বিপক্ষে নামবে লিটন-মেহেদীরা।ভারত ম্যাচ নিয়ে সমর্থকদের মধ্যে যেমন আগ্রহ, তেমনি উত্তেজনাও থাকে দুই দলের দ্বৈরথকে ঘিরে।পরিসংখ্যানে ভারত অনেক এগিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে ম্যাচ ঘিরে বাড়তি উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে বাংলাদেশ দলের অলরাউন্ডার শেখ মেহেদী হাসান জানালেন, দলের ভেতরে কিন্তু বাড়তি কোনো চাপ নেই।অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেহেদী বলেন, ‘ভারত ম্যাচকে আলাদা করে দেখছেন না তারা।’ মেহেদী বলেন, ‘না, এটা (ভারত ম্যাচ) নিয়ে চিন্তা করছি না।এটা তো আপনারা তৈরি করেন বা দর্শকেরা করে। আমরা স্বাভাবিকভাবে প্রতিটি আন্তর্জাতিক ম্যাচের মতোই খেলব। বাড়তি কিছু ভাবছি না।’শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা গড়িয়েছে শেষ ওভার পর্যন্ত।অনেকেই ভেবেছিলেন, শেষ মুহূর্তে হয়তো ম্যাচ হাতছাড়া করবে বাংলাদেশ। কিন্তু সাকিবদের দারুণ লড়াইয়ে জয় পেয়ে এখন আরো ইতিবাচক ভাবনায় দল।মেহেদীর মন্তব্য, ‘ভালোর তো শেষ নেই। আরো ভালো করলে হয়তো ভালো লাগত। তবে আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত দলে যেভাবে সবাই দায়িত্ব নিচ্ছে, প্রয়োজনমতো পারফর্ম করছে, সেটা আমাদের জন্য ইতিবাচক দিক।আশা করি ইনশাআল্লাহ সবাই মিলে এই ধারাবাহিকতা টুর্নামেন্টের শেষ পর্যন্ত ধরে রাখতে পারব।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102