বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দুর্গাপুরে বড় ভাইয়ের ঘরের বারান্দা থেকে ছোট ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ খালে ভেসে যাওয়া বৃদ্ধাকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছে শিশু মারিয়া ‘আমরা ইরানে টাকা দিচ্ছি না, তবে অন্যরা চাইলে বিনিয়োগ করতে পারে’ নেতানিয়াহুকে সামলানো কঠিন, সবকিছুতে বোমা মারতে চান: ট্রাম্প শক্ত অবস্থান থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে ইরান: গালিবাফ ধর্ষণের বিচার ৩ লাখ টাকা আর কান ধরে উঠবসে রফা! হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই টেকনাফে ১ কোটি ৫ লাখ টাকার ইয়াবা জব্দ

ভারপ্রাপ্ত আহ্বায়ক থেকে আহ্বায়ক পদে মনোনীত হলেন হেলাল তালুকদার

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা মহানগর উত্তরের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এ দক্ষিণখান থানা বিএনপির জনাব মোঃ হেলাল তালুকদারকে ভারপ্রাপ্ত আহ্বায়ক থেকে  আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে তাকে দক্ষিণখান থানা বিএনপি-কে সুসংগঠিত ও গতিশীলভাবে পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক জনাব আমিনুল হক এবং সদস্য সচিব জনাব মোস্তফা জামান এই নিয়োগের সিদ্ধান্ত অনুমোদন করেছেন। দলীয় শীর্ষ নেতৃত্ব আশা প্রকাশ করেছেন যে, জনাব হেলাল তালুকদার দক্ষিণখান থানা বিএনপি-কে নতুন উদ্যমে পরিচালনা করবেন এবং স্থানীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখবেন।

নিয়োগপত্রে উল্লেখ করা হয়েছে যে, জনাব হেলাল তালুকদারকে দলের নির্দেশনা ও নীতি অনুসারে থানা পর্যায়ে জনসাধারণের সঙ্গে সম্পর্ক উন্নয়নে এবং দলের কার্যক্রম শক্তিশালী করতে কাজ করতে হবে।

নিয়োগপত্রে স্বাক্ষর করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) এ বি এম এ রাজ্জাক, যিনি ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্তের বৈধতা নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র জানায়, এই পদোন্নতি দক্ষিণখান থানা বিএনপি-কে আরও সক্রিয় ও সম্প্রসারিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে। নেতৃবৃন্দ আশা করছেন, নতুন আহ্বাকের নেতৃত্বে থানা পর্যায়ে জনসাধারণের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে এবং স্থানীয় সমস্যা সমাধানে দলের কার্যক্রম আরও ফলপ্রসূ হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102