বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স: রূপনগরে আমিনুল হক মাহে রমজানেও বিএনপি নেতা আফাজ উদ্দিনের নেতৃত্বে চলছে উত্তরা লেক পরিষ্কার কার্যক্রম পোশাক শিল্পের সংকট নিরসনে বিজিএমইএ প্রতিনিধিদলের সাথে বাংলাদেশ ব্যাংক গভর্নরের বৈঠক তেল না থাকায় বন্ধ উত্তরার দুই ফিলিং স্টেশন পটুয়াখালীতে গ্রাম পুলিশ নিয়োগে চেয়ারম্যানের ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল ঈদের পর ঢাকা শহর পরিষ্কার করা হবে: ডিএসসিসি প্রশাসক গ্যাস সংকটে বন্ধ হতে পারে কলকাতার হাজারো রেস্তোরাঁ প্রেমের বিয়ের সম্পর্ক বৈধ না অবৈধ, যা জানালেন আহমাদুল্লাহ শ্রীপুরে ব্যবসা দখলে নিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫ সেহরিতে খিচুড়ি স্বাস্থ্যের জন্য ভালো নাকি পিপাসার কারণ

এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় একটি বাসায় এসি বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন- মো. তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইবা আক্তার (৩০), দুই ছেলে তানভীর (৯) ও তাওহীদ (৭)।

দগ্ধদের বিষয়ে জানতে চাইলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, তুহিনের শরীরের ৪৭ শতাংশ, ইভার শরীরের ১৫ শতাংশ, তাওহীদের ৮ শতাংশ এবং তানভীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে তিন জনকে ভর্তি রাখা হয়েছে এবং তাওহীদকে অবজারভেশনে রাখা হয়েছে

দগ্ধ তুহিনের শ‍্যালিকা ফারজানা বলেন, তুহিন মোতালেব প্লাজায় মোবাইল সার্ভিসিং এর কাজ করতেন। রাত আনুমানিক দেড়টার দিকে হঠাৎ এসি বিস্ফোরণে আগুন লেগে যায়। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102