সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সিলেটে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, দুই গ্রামের সংঘর্ষে আহত ৩৫ ২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার বাংলাদেশ-অস্ট্রেলিয়া সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ট্রেনচালকের বুদ্ধিমত্তায় অল্পের জন্য বেঁচে গেলেন তরুণ পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন হাফেজ আব্দুল মোমিন ১১৪ বছরের পুরোনো স্কুল ও ধর্মপল্লী রক্ষায় : ডেপুটি স্পিকারের উদ্যোগ ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল পেশাজীবীদের আস্থার ঠিকানা পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান শমিত

ভারতকে চমকে দিল বাংলাদেশ; জয় উদযাপন

স্পোর্টস ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

মালদ্বীপের কুলহুদহুফফুসি শহরে চলছে কমনওয়েলথ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ। আজ শক্তিশালী ভারতকে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ প্রথম সেট হেরেছিল। দ্বিতীয় সেট জেতায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে জেতায় বাংলাদেশ ২-১ ব্যবধানে ভারতকে হারায়।

স্ট্যান্ডার্ড হ্যান্ডবলে সাধারণ গোলে জয় পরাজয় নির্ধারণ হয়৷ বিচ হ্যান্ডবলে অবশ্য ভিন্ন। এখানে ১০ মিনিট করে দুই সেটের খেলা। প্রতি সেটের গোলের উপর জয় পরাজয়। দুই দল এক সেট করে জিতলে খেলা গড়ায় টাইব্রেকারে। সরাসরি জিততে হলে দুই সেটই জিততে হয়।

বাংলাদেশ প্রথম সেটে ১৬-২৮ গোলে হেরেছিল। দ্বিতীয় সেটে বাংলাদেশ ১৯-১০ গোলে জেতে ১-১ সমতা আনে। টাইব্রেকারে বাংলাদেশ ৭-৩ ব্যবধানে জয় পায়।

বাংলাদেশ গত রাতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় ২-০ গোলে। এই ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন খোকন মোল্লা। ভারতের ম্যাচেও খোকন মোল্লার পারফরম্যান্স ছিল অসাধারণ। এই ম্যাচেও বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। লিগ পদ্ধতির এই কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও স্বাগতিক মালদ্বীপ।

বাংলাদেশ বিচ হ্যান্ডবল দল যাওয়ার আগে আত্মবিশ্বাস নিয়ে মালদ্বীপ গিয়েছিল। সেখানে যাওয়ার আগে ঢাকায় পল্টন ময়দানে বালুর ওপর অনুশীলনও করে কিছুদিন। সেই অনুশীলনের খানিকটা সুফল মিলছে দুই ম্যাচে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102