বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
কাতারের সাবেক আমিরের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মাহফিলে ডেপুটি স্পিকার কোন ভুলে স্পেনের কাছে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে এমপি এস এম জাহাঙ্গীরের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পেলেন মনিরুল ইসলাম সোহাগ ‘কাগজের মানুষ’ হবে সাংবাদিকতার ইতিহাসের দলিল: তথ্য উপদেষ্টা শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলা: কটূক্তি নয়, দরকার দায়িত্বশীলতা-ইব্রাহিম সিকদার প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে অতি দ্রুত আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে জুলাই স্মৃতি জাদুঘর স্ত্রীকে হাত-পা বেঁধে চুল কেটে রাতভর নির্যাতন, অভিযুক্ত আটক লবণচরায় ২২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সেমিফাইনালের আগে আবেগঘন বিদায়ী বার্তা দিলেন মেসি ২৪ ঘণ্টায় রাজধানীতে ৩৭৭ জন গ্রেপ্তার

বিএনপিকে নিয়ে দেশ এবং দেশের বাইরে ষড়যন্ত্র চলছে: এম কফিল উদ্দিন

তমাল ফরাজী, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন বলেন, আমাদের দলকে নিয়ে দেশ এবং দেশের বাইরে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। তবে এসব ষড়যন্ত্র মোকাবিলা করে বিএনপি জনগণের পাশে দাঁড়াবে।

আজ শুক্রবার উত্তরা ১০ নম্বর সেক্টর কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যেই রাষ্ট্র কাঠামোকে নতুনভাবে সাজানোর জন্য ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। এ কর্মসূচিতে জনগণের মৌলিক চাহিদা থেকে শুরু করে প্রতিদিনের প্রয়োজনীয় সব কিছুই অন্তর্ভুক্ত রয়েছে। সেই কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে বিএনপি সারাদেশে লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

এম কফিলউদ্দিন আরও বলেন, পরিবেশ দূষণ এখন দেশের জন্য হুমকি। ঢাকা শহর ইতিমধ্যেই বিশ্বের সবচেয়ে দূষিত দশটি শহরের মধ্যে রয়েছে। তাই দলের চলমান কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করা হয়েছে। জেলা, উপজেলা ও থানাভিত্তিকভাবে এই কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে।

আইনশৃঙ্খলা বিষয়ে দলের অবস্থান তুলে ধরে তিনি বলেন, তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কোন এলাকায় আইন-শৃঙ্খলার অবনতি ঘটতে দেওয়া যাবে না। বিএনপির নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি বা কিশোর গ্যাং পরিচালনা করতে পারবে না। দলের নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিস্বার্থে সুবিধা ভোগী না হতে পারে, সেদিকে কঠোর নজর রাখা হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102