রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার বাঁশখালীকে বন্যা মুক্ত করার সকল পদক্ষেপ নেয়া হবে- আসাদুল হাবিব দুলু এমপি বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী টাইফুন ‘ডলফিনের’ আঘাতে জাপানে ৫ আহত, চীনে বন্দর বন্ধ চিকিৎসা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা স্থানীয় সরকার মন্ত্রীর জুলাই জাদুঘর ঘুরে দেখলেন এনসিপি নেতারা যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১ মজুদদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন : আইনমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস: রাষ্ট্রের দায়িত্ব ও দায়বদ্ধতা II – মং এ খেন মংমং

তুরাগে অজ্ঞাত তরুণীর পচাগলিত লাশ উদ্ধার

ইমাম হাসান, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

তুরাগ থানার ১৭ নম্বর সেক্টরের একটি কাশবাগান থেকে আনুমানিক ২০-২৫ বছর বয়সী এক অজ্ঞাত তরুণীর পচাগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, লাশটি ১০-১৫ দিন আগের।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর, ২০২৫) সকালে স্থানীয় বাসিন্দারা তুরাগ থানাধীন ১৭ নম্বর সেক্টরের ১ নম্বর রোড, জি ব্লক খেলার মাঠের উত্তর পাশের কাশবাগানে লাশটি দেখতে পান। এরপর তারা বিষয়টি তুরাগ থানায় জানায়। খবর পেয়ে তুরাগ থানা পুলিশ সকাল আনুমানিক ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় এবং লাশটি উদ্ধার করে।

তুরাগ থানার এসআই দিদারুল ইসলাম জানান, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি এবং লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলমান।” লাশটি এতটাই পচাগলিত ছিল যে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করেছে এবং তদন্ত চলমান আছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102