সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট, ইতিহাসে দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ ডিএনসিসির সঙ্গে সমন্বয়ে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ নিকুঞ্জ-টানপাড়ায় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে উত্তরা ১৩ নং সেক্টর-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪, উদ্ধার মাদক-অস্ত্র সন্দ্বীপের চরে বিপদে পড়া কচ্ছপ উদ্ধার সাগরে অবমুক্ত মাতারবাড়ী পৌঁছে নির্ধারিত কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার

এশিয়া কাপে ফের ভারত-পাকিস্তান মুখোমুখি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৪১ রানে হারিয়ে সুপার ফোর পর্বে খেলা নিশ্চিত করেছে পাকিস্তান। আর এতেই নিশ্চিত হয়েছে আরও একটি হাইভোল্টেজ ম্যাচের সূচি। যেখানে মাঠে ফের মুখোমুখি হবে এশিয়ার দুই পরাশক্তি ভারত-পাকিস্তান।

আগামী রোববার (২১ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচটি। এর আগে গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল পাকিস্তান-ভারত। যেখানে পাকিস্তানকে রীতিমতো উড়িয়ে দিয়েছিল টিম ইন্ডিয়া।

সেদিনের ওই ম্যাচে আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে করতে পারে মাত্র ১২৭ রান। ভারতের স্পিন আক্রমণে ছিন্নভিন্ন হয় তাদের ব্যাটিং লাইনআপ। কুলদীপ যাদব তুলে নেন ৩টি উইকেট, অক্ষর প্যাটেল ২টি এবং বরুণ চক্রবর্তী ১টি উইকেট শিকার করেন।

জবাবে ভারতের ওপেনার অভিষেক শর্মা ঝোড়ো ১৩ বলে ৩১ রান করেন। শেষ পর্যন্ত অধিনায়ক সূর্যকুমার যাদবের অপরাজিত ৪৭ রানে ভর করে ২৫ বল হাতে রেখেই সহজ জয় তুলে নেয় ভারত।

এরপরই বিতর্কে জড়ায় ভারত। ম্যাচ হারের পাকিস্তানি ক্রিকেটাররা হাত মেলাতে এগিয়ে এলেও ভারতীয়রা কোনো সাড়া দেননি। বরং সূর্যকুমার যাদব ও শিভম দুবে মাঠ ছাড়ার পরপরই ভারতীয় ড্রেসিংরুমের দরজা বন্ধ করে দেওয়া হয়।

আর তাই সুপার ফোরে ফের ভারতকে হারিয়ে সেই অপমানের প্রতিশোধ নিতে চাইবে পাকিস্তান। অন্যদিকে পাকিস্তানকে হারানো বেশ আত্মবিশ্বাসী ভারত। তবে মাঠের লড়াই কি হয় সেটাই এখন দেখাও বিষয় হয়ে দাঁড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102