রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার বাঁশখালীকে বন্যা মুক্ত করার সকল পদক্ষেপ নেয়া হবে- আসাদুল হাবিব দুলু এমপি বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী টাইফুন ‘ডলফিনের’ আঘাতে জাপানে ৫ আহত, চীনে বন্দর বন্ধ চিকিৎসা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা স্থানীয় সরকার মন্ত্রীর জুলাই জাদুঘর ঘুরে দেখলেন এনসিপি নেতারা যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১ মজুদদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন : আইনমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস: রাষ্ট্রের দায়িত্ব ও দায়বদ্ধতা II – মং এ খেন মংমং

সম্প্রীতির বাংলাদেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে : কফিল উদ্দিন আহমেদ

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক, বিশিষ্ট শিল্পপতি ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ বলেছেন – বাংলাদেশ হচ্ছে সম্প্রীতি ও সহাবস্থানের দেশ। এখানে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে।

এ সম্প্রীতির ঐতিহ্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।আজ বুধবার সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আবাসিক এলাকায় অবস্থিত কুর্মিটোলা সিভিল এভিয়েশন শ্রী শ্রী সর্বজনীয় দুর্গা মন্দির পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। বিশ্বকর্মা পূজা উদযাপন-২০২৫ উপলক্ষে পূজামণ্ডপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।পূজা মণ্ডপ পরিদর্শন শেষে কফিল উদ্দিন আহমেদ পূজা কমিটিকে আর্থিক অনুদান প্রদান করেন। পাশাপাশি তিনি পূজার আয়োজক ও স্থানীয় সম্প্রদায়ের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার- এই মন্ত্রকে ধারণ করে আমরা এগিয়ে যেতে চাই। প্রতিটি ধর্মীয় উৎসবে পারস্পরিক ভালোবাসা, সহযোগিতা ও শ্রদ্ধাবোধই আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে।এসময় উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের বিভিন্ন থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102