মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী কৃষকের টেকসই উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী ঈদে বাড়ি ফেরার পথে অজ্ঞাত বাহনের চাপায় বাবা-মেয়ে নিহত তালাকের পর সাবেক স্ত্রীকে ‘বিয়ের প্রলোভনে ধর্ষণ’, যুুবক গ্রেফতার কথা কাটাকাটির জেরে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা নাঙ্গলকোটে ৭ বছরের শিশুকে নিপীড়ন, ব্যবসায়ীকে গণপিটুনি ​খবর বদলায়, কিন্তু সমস্যার চরিত্র কেন বদলায় না ডেপুটি স্পীকারের পক্ষ থেকে দুর্গাপুরে মানবিক সহায়তা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ময়মনসিংহে বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ভরাডোবা তাসরিফ কটন মিলের সামনে ময়মনসিংহগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি এবিএম মেহেদী মাসুদ জানিয়েছেন, ময়মনসিংহগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং অন্যদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, হাসপাতালে নেওয়ার পর আহতদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির বলেন, দুর্ঘটনার পর পুলিশ বাস দুটি জব্দ করেছে। পাশাপাশি ঘটনার তদন্তও চলছে।

এই সড়ক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দুর্ঘটনাপ্রবণ মহাসড়কটিতে নিয়মিত ট্রাফিক নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102