মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

গ্রহণযোগ্য রাকসু নির্বাচনে দুই প্যানেলের যৌথ ১২ প্রস্তাব

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের দাবিতে ১২ দফা প্রস্তাবনা দিয়েছে ছাত্রদলের প্যানেল এবং ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র ফেডারেশনের প্যানেল ‘রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ’।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ক্যাম্পাসের পরিবহন মার্কেটে যৌথ এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদলের প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন ও রাকসু ফর রেডিক্যাল চেঞ্জের ভিপি প্রার্থী মেহেদী মারুফ ১২ দফা দাবি উত্থাপন করেন।

তাদের অন্যতম দাবি হলো: স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ ও ম্যানুয়ালি হাতে ভোট গণনা করতে হবে। ভোটারদের আঙ্গুলে উচ্চমানসম্পন্ন  অমোচনীয় কালির ব্যবস্থা করতে হবে।  ছবিসহ ভোটার তালিকা প্রকাশ করতে হবে। প্রার্থীদের নির্বাচনী খরচ নির্দিষ্ট করতে হবে। প্রার্থীর পোস্টারের সংখ্যা নির্দিষ্ট করতে হবে। সাইবার বুলিং বন্ধে সেল কার্যকর করতে হবে।

সংবাদ সম্মেলনে প্রার্থীরা অভিযোগ করে বলেন, ‘নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে এরইমধ্যে প্রশ্ন উঠেছে। ছাত্র শিবির কোনো রকম আচরণ বিধির ন্যূনতম তোয়াক্কা না করে হলে হলে শিক্ষার্থীদের মধ্যে আতর বিলি, পানির ট্যাংক বসানো, খিচুড়ি পার্টি, মুড়ি পার্টিসহ শিক্ষার্থীদের নানান উপঢৌকনের মাধ্যমে প্রভাবিত করার চেষ্টা করছে। যার ফলে  টাকা যার ভোট তার নীতির প্রবর্তন হচ্ছে।’
তারা বলেন, ‘এই ১২ দফা বাস্তবায়ন করা হলে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য রাকসু নির্বাচন আয়োজন সম্ভব হবে।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102