বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
যৌতুকের জন্য গৃহবধূর চুল কাটার ঘটনায় স্বামী গ্রেফতার প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা কমানোর আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর ডেপুটি স্পীকারের সঙ্গে ইউনিসেফ প্রতিনিধিদলের সাক্ষাৎ তিন হাসপাতাল ঘুরে ৫ মাস বয়সী সন্তানের মরদেহ নিয়ে ফিরলেন মা–বাবা দোকান ভাড়া না দেয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ডেমরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু খাগড়াছড়িতে গণতান্ত্রিক ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অপরাধ শূন্যের কোটায় নামাতে চায় পুলিশ নিখোঁজের দুদিন পর শিশুর খণ্ডিত লাশ উদ্ধার বগুড়ায় চিকিৎসার নামে শিক্ষার্থীকে ধর্ষণ, ‘কবিরাজ’ গ্রেফতার

গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের আহ্বান কফিল উদ্দিনের

উত্তরা নিউজ ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করে আগামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরার দক্ষিণখানে স্থানীয় বিএনপির উদ্যোগে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

কফিল উদ্দিন বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তার সুস্থতা আজ সমগ্র জাতির প্রত্যাশা। আমরা ঐক্যবদ্ধ থাকলে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব।

দক্ষিণখান থানা বিএনপির সাবেক সহসভাপতি সুফির উদ্দিন মাতব্বরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন, উত্তরা-পূর্ব থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এফ রহমান চন্দন, বিএনপি নেতা লায়ন সৈয়দ রফিকুল ইসলাম প্রমুখ। এছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102