মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী কৃষকের টেকসই উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী ঈদে বাড়ি ফেরার পথে অজ্ঞাত বাহনের চাপায় বাবা-মেয়ে নিহত তালাকের পর সাবেক স্ত্রীকে ‘বিয়ের প্রলোভনে ধর্ষণ’, যুুবক গ্রেফতার কথা কাটাকাটির জেরে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা নাঙ্গলকোটে ৭ বছরের শিশুকে নিপীড়ন, ব্যবসায়ীকে গণপিটুনি ​খবর বদলায়, কিন্তু সমস্যার চরিত্র কেন বদলায় না ডেপুটি স্পীকারের পক্ষ থেকে দুর্গাপুরে মানবিক সহায়তা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ফেব্রুয়ারিতে নির্ধারিত সময়েই নির্বাচন হবে: নৌ উপদেষ্টা

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ফেব্রুয়ারিতে নির্ধারিত সময়েই নির্বাচন কমিশনের তত্ত্বাবধায়নে নির্বাচন হবে বলে জানিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। 

শনিবার (১৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে বরিশালের বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সড়ক ও জনপথ, পানি উন্নয়ন বোর্ডের সাথে মতবিনিময় শেষে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন।

সাখাওয়াত হোসেন বলেন, ‘উপদেষ্টা পরিষদ খুবই ক্লিয়ার ফেব্রুয়ারিতে যে তারিখ আর সময় দেওয়া হয়েছে সেই তারিখের মধ্যেই নির্বাচন হবে। নির্বাচনের মাধ্যমে যারা আসবেন তারা একটি জবাবদিহিতামূলক সরকার গঠন করবেন।’

উপদেষ্টা বলেন, ‘অতীতে সরকারের মতো হয়তো ভবিষ্যতে এ ধরনের কোনো সরকার হবে না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই ফেব্রুয়ারিতে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা নির্বাচনের আগে একটা বিবেচ্য বিষয়। নির্বাচনের আগ পর্যন্ত যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে সে চেষ্টা চলছে। নির্বাচনের সময় পুরোটাই নির্বাচন কমিশন দেখবে।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102