মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

পরিসংখ্যানের পাতায় বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই

স্পোর্টস ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

হংকংকে হারিয়ে এশিয়া কাপের শুরুটা দারুণ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সুপার ফোরের দৌড়ে এগিয়ে যেতে আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। সাম্প্রতিক সময়ে সৃষ্ট রাইভালরির কারণে এই ম্যাচ নিয়ে সমর্থকদের মাঝে কাজ করছে উত্তেজনা।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার টি-টোয়েন্টি লড়াই সবসময়ই উত্তেজনায় ভরা থাকে। দুই দলের মুখোমুখি লড়াইয়ের রেকর্ডও সেটাই বলছে। যদিও পরিসংখ্যানের দিক থেকে শ্রীলঙ্কা এগিয়ে, তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পারফরম্যান্সে বেশ পরিবর্তন এসেছে। বিশেষ করে সবশেষ সিরিজে জয় পেয়েছে টাইগাররারি, যা সবার মধ্যে আশার সঞ্চার করেছে।

এখন পর্যন্ত বাংলাদেশ ও শ্রীলঙ্কা টি-টোয়েন্টি ফরম্যাটে ২০বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে শ্রীলঙ্কা জিতেছে ১২টি ম্যাচে, বাংলাদেশ জিতেছে ৮টি। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ (৩৬৮ রান)। অন্যদিকে শ্রীলঙ্কার পক্ষে কুশল মেন্ডিস (৫২৯ রান) সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন।

বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৮০ রানের ইনিংস খেলেছেন সাব্বির রহমান। শ্রীলঙ্কার কুশল মেন্ডিসের সর্বোচ্চ রান ৮৬। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৫টি ছক্কা হাঁকিয়েছেন রিয়াদ। শ্রীলঙ্কার ক্ষেত্রে এখানেও এগিয়ে কুশল মেন্ডিস। তার ছক্কা সংখ্যা ২৮। পরিসংখ্যানের দিক থেকে শ্রীলঙ্কা এগিয়ে থাকলেও বর্তমান ফর্মে কোন দলকেই স্পষ্টভাবে এগিয়ে রাখা যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102