বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
কাতারের সাবেক আমিরের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মাহফিলে ডেপুটি স্পিকার কোন ভুলে স্পেনের কাছে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে এমপি এস এম জাহাঙ্গীরের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পেলেন মনিরুল ইসলাম সোহাগ ‘কাগজের মানুষ’ হবে সাংবাদিকতার ইতিহাসের দলিল: তথ্য উপদেষ্টা শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলা: কটূক্তি নয়, দরকার দায়িত্বশীলতা-ইব্রাহিম সিকদার প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে অতি দ্রুত আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে জুলাই স্মৃতি জাদুঘর স্ত্রীকে হাত-পা বেঁধে চুল কেটে রাতভর নির্যাতন, অভিযুক্ত আটক লবণচরায় ২২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সেমিফাইনালের আগে আবেগঘন বিদায়ী বার্তা দিলেন মেসি ২৪ ঘণ্টায় রাজধানীতে ৩৭৭ জন গ্রেপ্তার

ঢাকা-১৮ উন্নয়নই হবে আমার প্রধান কর্তব্য: আনোয়ার হোসেন

ইমাম হাসান, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) মনোনীত ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেনের পক্ষে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (১২ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে খালপাড় কেন্দ্রীয় মসজিদ চত্বর থেকে শোডাউন শুরু হয়ে উত্তরা ১২ নম্বর সেক্টরের বিভিন্ন সড়ক, ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজার ও সোনারগাঁও জনপদ সড়ক অতিক্রম করে জমজম টাওয়ার সংলগ্ন চৌরাস্তায় গিয়ে শেষ হয়।

পথসভায় হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেন বলেন, “ঢাকা-১৮ আসনবাসীর দীর্ঘদিনের অবহেলিত সমস্যা সমাধান করাই হবে আমার প্রধান কর্তব্য। নির্বাচিত হলে আধুনিক ও উন্নত ঢাকা-১৮ গড়ে তুলতে কাজ করবো।”

তিনি ড্রেনেজ ব্যবস্থা সংস্কার, পানি ও বিদ্যুৎ সংকট নিরসন, সড়ক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন। তরুণদের জন্য কারিগরি শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টি এবং নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকারও ব্যক্ত করেন।

গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী আলহাজ্ব আলাউদ্দিন সাবেরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ তুরাগ থানা উত্তর সভাপতি আলহাজ্ব মোঃ গোলাম আজম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, পশ্চিম থানা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জিয়াউর রহমান, তুরাগ থানা দক্ষিণ সভাপতি মোঃ মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102