মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী কৃষকের টেকসই উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী ঈদে বাড়ি ফেরার পথে অজ্ঞাত বাহনের চাপায় বাবা-মেয়ে নিহত তালাকের পর সাবেক স্ত্রীকে ‘বিয়ের প্রলোভনে ধর্ষণ’, যুুবক গ্রেফতার কথা কাটাকাটির জেরে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা নাঙ্গলকোটে ৭ বছরের শিশুকে নিপীড়ন, ব্যবসায়ীকে গণপিটুনি ​খবর বদলায়, কিন্তু সমস্যার চরিত্র কেন বদলায় না ডেপুটি স্পীকারের পক্ষ থেকে দুর্গাপুরে মানবিক সহায়তা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পল্লী বিদ্যুতের কর্মীরা কাজে না ফিরলে বিকল্প ব্যবস্থা

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের চলমান গণছুটি আন্দোলন পরিকল্পিতভাবে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে পরিণত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, “কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত কাজে না ফিরলে সরকার আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবে। প্রয়োজনে বিকল্প ব্যবস্থাও গ্রহণ করা হবে।”

উপদেষ্টা জানান, গোয়েন্দা সংস্থার কাছে তথ্য আছে—এই আন্দোলনের আড়ালে জাতীয় নির্বাচনে বিঘ্ন ঘটানোর চেষ্টা থাকতে পারে। তিনি সতর্ক করে বলেন, যৌক্তিক দাবি সরকার বিবেচনা করছে, কিন্তু নাশকতা বা অস্থিতিশীলতা সহ্য করা হবে না।

আন্দোলনকারীরা চার দফা দাবি তুলেছেন—আরইবি ও সমিতির একীভূতকরণ, হয়রানিমূলক চাকরিচ্যুতি বন্ধ, লাইন ক্রুদের কর্মঘণ্টা নির্ধারণ এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা। ইতোমধ্যে বদলির পুনর্বিবেচনা, মামলার সমাধান এবং দুর্নীতি তদন্তে কমিটি গঠনের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে বলে উপদেষ্টা জানান।

তিনি বলেন, অনেক কর্মী কাজে ফিরেছেন, তবে অনেকে বাধার কারণে ফিরতে পারছেন না। তাদের বিরুদ্ধে জিডি করা হয়েছে। প্রয়োজনে আমানত সেবা বজায় রাখতে সরকার বিকল্প কর্মী নিয়োগ দেবে।

জাতীয় নির্বাচনের আগে বিদ্যুৎ খাতে অচলাবস্থা সরকারের জন্য বড় চাপ হয়ে দাঁড়িয়েছে। উপদেষ্টা বলেন, “আমরা চাই সবাই কাজে ফিরুক। তারা বিদ্যুৎ পরিবারের অংশ। কিন্তু জনগণের স্বার্থে প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতে হবে।”

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102