বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম জবই বিল প্রকল্পে নিষেধাজ্ঞা শেষে মান্দার তিন বিলে ফের মৎস্য আহরণ শুরু দুর্গাপুরে চারদিন ব্যাপি প্রতিযোগিতার উদ্বোধন কেন্দুয়ায় জমি বিরোধের জেরে ষাটোর্ধ্ব ব্যক্তির মৃত্যু, ঘিরে রহস্য কান্দিউড়া ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক মো. নজরুল ইসলাম সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু : ছিনতাইকৃত মালামালসহ গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে বাস দুর্ঘটনার সংবাদ সংগ্রহে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ জাহাঙ্গীরনগরে মাস্টার্সে সিজিপিএ- ৪.০০ পেলেন শাহরাস্তির সন্তান রাতুল শাকিল ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি টানানো নিয়ে বিতর্ক, প্রতিবাদ

বিএনপি ক্ষমতায় এলে স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন আসবে: আফাজ উদ্দিন

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক, সাবেক ছাত্র ও যুবনেতা মুহাম্মদ আফাজ উদ্দিন বলেছেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় এলে স্বাস্থ্যব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে। পাশাপাশি স্বাস্থ্যসেবাকে সার্বজনীন করা হবে, যাতে ধনী-গরীব নির্বিশেষে প্রত্যেকে সমানভাবে উন্নত চিকিৎসা সেবা পেতে পারেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে মুহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে গরীব ও অসহায় রোগীদের জন্য ২০টি হুইলচেয়ার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হুইলচেয়ার বিতরণ কার্যক্রমকে মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করে আফাজ উদ্দিন বলেন, বিএনপি সবসময় মানবতার পক্ষে কাজ করছে। সমাজের মানবিক দিকগুলোতে জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাওয়া আমাদের লক্ষ্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ ধরনের উদ্যোগ আমরা সবসময় নিয়ে আসছি।

তিনি আরও বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখায় স্বাস্থ্যসেবার বিষয়টি বিশেষভাবে অন্তর্ভুক্ত রয়েছে। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে স্বাস্থ্যসেবা খাতে বড় ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। বিশেষ করে উত্তরার এই কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় হাজারো মানুষকে চিকিৎসা দিয়েছে। আমরা এ হাসপাতালের সাফল্য কামনা করি এবং ভবিষ্যতে এর উন্নয়নে কাজ করার অঙ্গীকার করছি।

অনুষ্ঠানে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এই ধরনের সহযোগিতা অব্যাহত থাকলে আমরা রোগীদের আরও উন্নত ও মানসম্মত সেবা দিতে সক্ষম হবো।

এসময় হাসপাতালের সহকারী পরিচালক ডা. ওয়াদুদ, সার্জারি বিভাগের প্রধান ডা. মো. নাহিদ সিকদারসহ হাসপাতালের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আলী, আওলাদ হোসেনসহ ঢাকা-১৮ আসনের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102