বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
যৌতুকের জন্য গৃহবধূর চুল কাটার ঘটনায় স্বামী গ্রেফতার প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা কমানোর আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর ডেপুটি স্পীকারের সঙ্গে ইউনিসেফ প্রতিনিধিদলের সাক্ষাৎ তিন হাসপাতাল ঘুরে ৫ মাস বয়সী সন্তানের মরদেহ নিয়ে ফিরলেন মা–বাবা দোকান ভাড়া না দেয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ডেমরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু খাগড়াছড়িতে গণতান্ত্রিক ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অপরাধ শূন্যের কোটায় নামাতে চায় পুলিশ নিখোঁজের দুদিন পর শিশুর খণ্ডিত লাশ উদ্ধার বগুড়ায় চিকিৎসার নামে শিক্ষার্থীকে ধর্ষণ, ‘কবিরাজ’ গ্রেফতার

জনগণের কল্যাণেই বিএনপি আন্দোলন করছে: উত্তরায় খাল পরিষ্কার কর্মসূচিতে আফাজ উদ্দিন

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৭ম দিনের মতো) ঢাকার উত্তরার ১৫ নম্বর সেক্টরে খাল পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন নিজ হাতে খাল পরিষ্কারে অংশ নেন। এসময় তিনি বলেন, জনগণের কল্যাণে বিএনপি আন্দোলন করছে। জনগণের অংশগ্রহণই প্রমাণ করে বিএনপি জনগণের দল।

তিনি সিটি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জলাশয়ের চারপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ, পরিবেশবান্ধব বনায়ন, পানি বিশুদ্ধকরণ ও আধুনিক স্যানিটেশন নিশ্চিত করা জরুরি। এতে নগরবাসীর জীবনমান উন্নত হবে।

কর্মসূচিটি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামানের তত্ত্বাবধানে সফলভাবে বাস্তবায়িত হয়।

নেতাকর্মীরা মনে করেন, আফাজ উদ্দিনের সক্রিয় নেতৃত্ব তৃণমূল সংগঠনকে শক্তিশালী করবে এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হবে।

কর্মসূচিতে অংশ নেন উত্তরা পশ্চিম থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আওলাদ হোসেন, সিনিয়র সদস্য বাদল হাওলাদার,
উত্তরা পশ্চিম থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম আহবায়ক মুহাম্মদ কামাল পাশা, ৫১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন, থানা বিএনপি নেতা নুর আলম সোহাগ, আব্দুর রশিদ, ফায়সাল আহমেদ জুমেল
৫১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র
যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান নুরু, ১ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বাইতুল আহমেদ বাশার, বিএনপি নেতা মতিন, সোহান হোসেন, সিদ্দিক, আব্দুল করিম সুজন, পুর্ব থানা ছাত্রদলের নেতা ইমরান, বিএনপি নেতা ইউসুফ আলী, ইকবাল হোসেন, সোহাগ, মৃদুল, সোহেল মাহমুদ, ফারুক, রাহুল, আবু সুফিয়ান, জিয়া, মেঃ মতিন, মোঃ আব্দুর রফিক, মোঃ আলাউদ্দিন, ডাঃ শাহআলম, মীর সাহেব,সাইফুল ইসলাম, আজমীর আরিফিন, সহযোগিতায় উত্তরা পশ্চিম থানার যুগ্ম আহ্বায়ক সোলেমান হাসান,
৫১ নং ওয়ার্ড বিএনপির সম্পাদক মাসুদ সরকার, বিমানবন্দর থানার রাকিবুল ইসলাম,পশ্চিম থানার স্বেচ্ছাসেবক দলের নেতা রিয়াদ সরকার হীরা, বিএনপি নেতা সুজন, শাহরিয়ার, তানজিল হাসান, ৫১ নং ওয়ার্ড মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা পারভীন আক্তার, পশ্চিম থানা বিএনপির নেত্রী আখি, বিএনপি নেতা পারভেজ, আঃ রফিক, সোহেল মন্ডল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102