মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

‘জনগণের শক্তিই বিএনপির শক্তি’: উত্তরায় কর্মসূচিতে আফাজ উদ্দিন

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সোমবার (০৮ সেপ্টেম্বর) ঢাকার উত্তরার ১৫ নম্বর সেক্টরের এভিনিউ-৯, অফিসার্স ক্লাব সংলগ্ন ২ নং ব্রিজের পাশে খালে পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন স্বশরীরে অংশ নিয়ে নিজ হাতে খাল পরিষ্কার করেন। তিনি বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্বোধনে ঘোষিত এই কর্মসূচির মাধ্যমে আমরা জনগণকে একত্রিত করতে চাই এবং দায়িত্বশীল নাগরিক হওয়ার বার্তা পৌঁছে দিতে চাই।”

তিনি আরও যোগ করেন, “বিএনপি সবসময় জনগণের স্বার্থে রাজনীতি করে, অন্যায়-অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন থেকেছে। জনগণের শক্তিই বিএনপির মূল শক্তি।”

আফাজ উদ্দিন আহ্বান জানান, পরিচ্ছন্ন নগর গড়তে শুধু বিএনপি নয়—অন্যান্য রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ জনগণকেও এগিয়ে আসতে হবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামানের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

নেতাকর্মীদের অভিমত, আফাজ উদ্দিনের সক্রিয় অংশগ্রহণ তৃণমূল সংগঠনকে আরও গতিশীল করবে এবং জনগণের আস্থা পুনর্গঠনে ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102