বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
হরমুজ প্রণালিতে বাংলাদেশের তেলবাহী ট্যাংকার চলাচলে বাধা দেবে না ইরান চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স: রূপনগরে আমিনুল হক মাহে রমজানেও বিএনপি নেতা আফাজ উদ্দিনের নেতৃত্বে চলছে উত্তরা লেক পরিষ্কার কার্যক্রম পোশাক শিল্পের সংকট নিরসনে বিজিএমইএ প্রতিনিধিদলের সাথে বাংলাদেশ ব্যাংক গভর্নরের বৈঠক তেল না থাকায় বন্ধ উত্তরার দুই ফিলিং স্টেশন পটুয়াখালীতে গ্রাম পুলিশ নিয়োগে চেয়ারম্যানের ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল ঈদের পর ঢাকা শহর পরিষ্কার করা হবে: ডিএসসিসি প্রশাসক গ্যাস সংকটে বন্ধ হতে পারে কলকাতার হাজারো রেস্তোরাঁ প্রেমের বিয়ের সম্পর্ক বৈধ না অবৈধ, যা জানালেন আহমাদুল্লাহ শ্রীপুরে ব্যবসা দখলে নিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫

সেপ্টেম্বরের প্রথম ছয় দিনে রেমিট্যান্স এলো ৫১ কোটি ডলার

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
চলতি মাস সেপ্টেম্বরের প্রথম ছয় দিনে প্রবাস আয় এসেছে ৫১ কোটি ৬১ লাখ ৫০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ছয় হাজার ১৬১ কোটি টাকা প্রায়।রবিবার (৭ সেপ্টেম্বর) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।  কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের ছয় দিনের প্রতিদিন ৮ কোটি ৬০ লাখ ২৫ হাজার ডলার প্রবাস আয় এসেছে। যা আগের বছরের সেপ্টেম্বরে প্রতিদিন এসেছিল আট কোটি এক লাখ ৩৭ হাজার ডলার।আবার গত আগস্টে প্রতিদিন প্রবাস আয় এসেছিল আট কোটি সাত লাখ ২৯ হাজার ৬৬৬ ডলার। এ হিসেবে আগের বছরের একই মাস এবং গত আগেস্টর তুলনায় সেপ্টেম্বরের প্রথম ছয় দিনে প্রবাস আয় বেড়েছে।তথ্য পর্যালোচনায় দেখা যায়, সেপ্টেম্বরের ছয় দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে আট কোটি ৬৬ লাখ ৫০ হাজার ডলার। বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে চার কোটি ২৮ লাখ ৮০ হাজার ডলার।বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৮ কোটি ৫২ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩ লাখ ৪০ হাজার ডলার।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102