রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বন্ধ কারখানার মালিকদের ভোটাধিকার হারানোর শঙ্কা ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বিষয়ে বিজিএমইএ এর প্রতিক্রিয়া এআই অপপ্রচার রোধে সতর্ক থাকার আহ্বান, বিমানসেবার উন্নয়নে গুরুত্ব মন্ত্রীর ‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী শিক্ষা থেকে কর্মসংস্থান: বাংলাদেশ-জাপান উচ্চ-পর্যায়ের সংলাপে বাংলাদেশ জাপান ক্যারিয়ার সেন্টার (বিজেকেসি)-র যাত্রা শুরু রাজশাহীতে নিম চারা রোপণের মাধ্যমে প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করলেন ভূমিমন্ত্রী প্রেমিকা কেটি পেরিকে নিয়ে যুক্তরাষ্ট্রের ম্যাচ উপভোগ করলেন ট্রুডো মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায় ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে লেকে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু

রংপুরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
রংপুরে আত্মগোপনে থাকা যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন নীলফামারী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা শাহিদ মাহমুদ (৫৫), অপরজন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. আবু সালেহ নাহিদ।রবিবার রাতে পৃথক অভিযানে নগরীর ধাপ বাজার থেকে শাহিদকে ও খামার মোড় এলাকা থেকে নাহিদকে গ্রেপ্তার করা হয়।সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর পুলিশের এক কর্মকর্তা।গ্রেপ্তার শাহিদ মাহমুদ নীলফামারী সদর উপজেলার থানাপাড়া এলাকার মৃত আনিস উদ্দিন আহমেদের ছেলে। তিনি সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা, ভাঙচুর ও নাশকতার অভিযোগে তার বিরুদ্ধে নীলফামারী থানায় একাধিক মামলা রয়েছে।রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই শাহিদ মাহমুদ আত্মগোপনে ছিলেন।তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের পর নীলফামারী থানার কাছে হস্তান্তর করা হয়েছে।’এদিকে গতকাল রবিবার সন্ধ্যায় রংপুর নগরীর খামার মোড় এলাকা থেকে গ্রেপ্তার হন ছাত্রলীগ নেতা আবু সালেহ নাহিদ। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জের পান্থাপাড়া এলাকার আবু তালেবের ছেলে এবং রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১২ ব্যাচের ছাত্র।তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকেই তিনি পলাতক ছিলেন। কয়েকদিন আগে রংপুরে আসেন। তথ্য-প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করার পর তাকে আটক করা হয়।ওসি আরো জানান, নাহিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যাদি আইনে মামলা রয়েছে।২০২৫ সালের ৭ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভাঙচুর, অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ বাদী হয়ে মামলা করেন। সেই মামলায় নাহিদ ৩৫ নম্বর এজাহারভুক্ত আসামি।পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাহিদ আন্দোলন চলাকালে সংঘটিত নাশকতা ও পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তদন্তকারীরা এসব তথ্য যাচাই করে দেখছেন। গ্রেপ্তার দুইজনকে রংপুর মহানগর পুলিশের হেফাজতে রাখা হয়েছিল। আর মামলার নথি সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102