মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

মাইলস্টোন শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, গ্রেফতারের দুই দিন পর আসামির জামিন

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

ফার্মেসিতে ওষুধ আনতে গিয়ে যৌন নিপীড়নের শিকার হন রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী। এই ঘটনায় উত্তরা পশ্চিম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী। এরপর আসামিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেপ্তারের দুই দিন পর আসামির জামিন মঞ্জুর করেন আদালত।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালত এ জামিন মঞ্জুর করেন। অভিযুক্ত আসামির নাম তানভীর সিদ্দিকী।জানা যায়, বৃহস্পতিবার আসামিকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক দীপঙ্কর দাস।আসামিপক্ষের আইনজীবী তানভীর সিদ্দিকীকে ‘পাগল’ দাবি করে জামিন শুনানি করেন। শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন।জামিন মঞ্জুর হওয়ার পর ভুক্তভোগীকে বারবার কাঁদতে দেখা যায়। কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘আমার সঙ্গে এতো বাজে একটা ঘটনা হলো। অথচ আদালতে আসার পর পরই আসামি জামিন পেয়ে গেলো। আমরা কী রাস্তায় বের হতে পারবো না? আমাদের নিরাপত্তা দিবে কে?’এর আগে গত ১ সেপ্টেম্বর দুপুর ২টায় আসামিকে গ্রেফতার করে পুলিশ। পরের দিন তাকে কারাগারে পাঠানো হয়।মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, গত ৩১ আগস্ট উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরে মায়ের ওষুধ কেনার জন্য রাত পৌনে ১১টায় ফার্মেসিতে যান ভুক্তভোগী শিক্ষার্থী। ফার্মেসির ভিতরে অন্যান্যদের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন আসামি তানভীর সিদ্দিকী। সেখানে ভুক্তভোগীকে যৌন নিপীড়ন করেন তানভীর সিদ্দিকী। এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর উত্তরা পশ্চিম থানায় মামলা করেন ভুক্তভোগী।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102