রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বিজিএমইএ এর ৪৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত এসডিআই, এডাস্ট এবং বাংলাদেশ ভ্যাট প্রফেশনালস ফোরামের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বিশ্বকাপে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন এমপি! জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন এমপি, এস এম জাহাঙ্গীর জলবায়ু অভিবাসীদের জন্য সঠিক নীতিমালা এগিয়ে নিতে গণমাধ্যমের ভূমিকা লালমনিরহাটে নিহত শিশু নন্দিনীর পরিবারের সাথে সাক্ষাৎ ডেপুটি স্পিকারের নির্দেশে মানিক মিয়া এভিনিউয়ে সবুজায়ন, পরিচ্ছন্নতা ও নাগরিক সুবিধা বৃদ্ধি দুর্গাপুরে বড় ভাইয়ের ঘরের বারান্দা থেকে ছোট ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আফগানিস্তানে জরুরি ত্রাণ পাঠাল বাংলাদেশ

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

ভূমিকম্পের ফলে দুর্যোগ কবলিত আফগানিস্তানের জনগণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি মানবিক সহায়তা পাঠানো হয়েছে। আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে বিমান বাহিনীর একটি পরিবহন বিমানে এ ত্রাণ পাঠানো হয়।ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে- শুকনো খাবার, শিশু খাদ্য, কম্বল, শীত বস্ত্র, তাঁবু, খাবার পানি ও ওষুধ।আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩১ আগস্ট স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬.০ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে।এতে কমপক্ষে ২ হাজার ২০৫ জন নিহত, ৩ হাজার ৬৪০ জন আহত ও ৮ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ভূমিকম্পের পর খাদ্য, পানি, আশ্রয় ও জরুরি চিকিৎসার ঘাটতি দেখা দেয়, যা মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি করেছে। বন্ধুপ্রতিম দেশের এই দুর্যোগে বাংলাদেশ গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।এতে আরও বলা হয়, প্রধান উপদেষ্টার নির্দেশে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগান জনগণের পাশে দাঁড়াতে বাংলাদেশ সরকার জরুরি মানবিক সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নেয়।এর অংশ হিসেবে শুক্রবার সকাল ৮টায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান ১১.২২৭ টন ত্রাণসামগ্রী নিয়ে কাবুলের উদ্দেশে রওনা হয়।ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, শীতবস্ত্র, বিশুদ্ধ খাবার পানি, শুকনো খাবার, কাপড়, বিস্কুট, মিল্ক পাউডার, নুডুলস ও ওষুধ। এসব সামগ্রী হস্তান্তরের পর বিমান বাহিনীর পরিবহন বিমানটি একই দিনে বাংলাদেশে ফিরে আসবে।আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের পাঠানো এ মানবিক সহায়তা আফগানিস্তানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ লাঘবে সহায়ক হবে।ভবিষ্যতেও সরকারের নির্দেশনায় বৈশ্বিক যেকোনো মানবিক প্রয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আত্মনিয়োগে প্রতিশ্রুতিবদ্ধ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102