রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও কায়সার হামিদের কন্যা কারিনা কায়সারের মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক। তুরাগ থানার নতুন ওসি মোস্তাফিজুর রহমান ৮ বিমানবন্দর ও ৬ রেলস্টেশনে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু যেকোনো ত্যাগ স্বীকার করতে রাজী আছি, আলেমদের ওপর অত্যাচার-জুলুম হতে দিবো না – ধর্মমন্ত্রী কায়কোবাদ রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে উৎসাহ দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ডেপুটি স্পীকারের সঙ্গে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম, বাংলাদেশ এর প্রতিনিধিদলের সাক্ষাৎ ঢাকা-১৮ আসনের এমপির ব্যক্তিগত সহকারী হলেন নাজমুল হোসেন জিকু সাবেক সংসদ-সদস্য ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার নামাজে জানাজা অনুষ্ঠিত হার্ট ফাউন্ডেশন গণমানুষের দোরগোড়ায় পৌঁছাতে পেরেছে — চীফ হুইপ হাওরের কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে — ডেপুটি স্পীকার

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সারাদেশে আজ দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি, সারাদেশের কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়ার সিনপটিক পরিস্থিতি অনুযায়ী, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে দুর্বল হয়ে উত্তর ছত্তিশগড় এলাকায় অবস্থান করছে এবং পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। মৌসুমী বায়ু দেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

গত ২৪ ঘণ্টায় বরিশালের খেপুপাড়ায় সর্বোচ্চ ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা সিলেটে ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা বান্দরবানে ২৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঢাকায় সকাল ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪১ মিনিটে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102