শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরা পশ্চিম থানার ষান্মাসিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উত্তরা দিয়াবাড়িতে শুরু হচ্ছে ‘উত্তরা গার্ডেন সেন্টার কর্তৃক বৃক্ষমেলা বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নরা ফ্যাসিবাদবিরোধী চেতনায় নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ’—বাঘাইছড়িতে মীর হেলাল প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬ বিষয়ক জাতীয় পর্যায়ের অবহিতকরণ সভা রাতে খেলা দেখে ফেরার পথে উত্তরায় দুই সাংবাদিক নিহত

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
সেপ্টেম্বর মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বাড়ছে নাকি কমছে, তা জানা যাবে আগামী মঙ্গলবার (২ সেপ্টেম্বর)। এদিন এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে। সোমবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওই দিন বিকেল ৩টায় এক মাসের জন্য নতুন দাম ঘোষণা করা হবে।বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকোর ঘোষিত সেপ্টেম্বর মাসের সিপি মূল্য অনুযায়ী, দেশের বাজারে ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতে ব্যবহৃত এলপিজির মূল্য সমন্বয় করা হবে।এর আগে, সর্বশেষ গত ৩ আগস্ট এলপি গ্যাসের দাম সমন্বয় করা হয়। সে সময় ১২ কেজির সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।একই দিনে ঘোষণা আসবে অটোগ্যাসের নতুন দামেরও। ৩ আগস্ট সর্বশেষ সমন্বয়ের সময় অটোগ্যাসের দাম ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে প্রতি লিটার ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছিল (মূসকসহ)।উল্লেখ্য, ২০২৪ সালে এলপিজি ও অটোগ্যাসের দাম ৭ বার বেড়েছে এবং ৪ বার কমেছে। তবে সর্বশেষ দফায় (আগস্টে) দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। গত বছর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে দাম বাড়ানো হয়; আর এপ্রিল, মে, জুন ও নভেম্বরে দাম কমানো হয়েছিল। ডিসেম্বরে দাম অপরিবর্তিত ছিল।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102