বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স: রূপনগরে আমিনুল হক মাহে রমজানেও বিএনপি নেতা আফাজ উদ্দিনের নেতৃত্বে চলছে উত্তরা লেক পরিষ্কার কার্যক্রম পোশাক শিল্পের সংকট নিরসনে বিজিএমইএ প্রতিনিধিদলের সাথে বাংলাদেশ ব্যাংক গভর্নরের বৈঠক তেল না থাকায় বন্ধ উত্তরার দুই ফিলিং স্টেশন পটুয়াখালীতে গ্রাম পুলিশ নিয়োগে চেয়ারম্যানের ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল ঈদের পর ঢাকা শহর পরিষ্কার করা হবে: ডিএসসিসি প্রশাসক গ্যাস সংকটে বন্ধ হতে পারে কলকাতার হাজারো রেস্তোরাঁ প্রেমের বিয়ের সম্পর্ক বৈধ না অবৈধ, যা জানালেন আহমাদুল্লাহ শ্রীপুরে ব্যবসা দখলে নিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫ সেহরিতে খিচুড়ি স্বাস্থ্যের জন্য ভালো নাকি পিপাসার কারণ

৮ আরোহী নিয়ে ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার নিখোঁজ

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
ইন্দোনেশিয়ার দক্ষিণ বোর্নিও প্রদেশে দুই ক্রু ও ছয় যাত্রী নিয়ে একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। এ বিষয়ে অনুসন্ধান কার্যক্রম চলছে বলে সোমবার জানিয়েছে স্থানীয় উদ্ধার সংস্থা।উদ্ধার সংস্থার প্রধান ই পুতু সুদায়ানা রয়টার্সকে জানিয়েছেন, হেলিকপ্টারটি দক্ষিণ বোর্নিও প্রদেশের মান্তেউয়ে এলাকার আকাশসীমায় নিখোঁজ হয়।নিখোঁজ হওয়া পিকে-আরজিএইচ হেলিকপ্টারের সর্বশেষ অবস্থান চিহ্নিত করে সেখানে উদ্ধারকাজ চালানো হচ্ছে।হেলিকপ্টারটির সঙ্গে দুপুরে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।উদ্ধারকারী সংস্থা বাসারনাস বানজারমাসিনের প্রকাশিত যাত্রী তালিকা অনুযায়ী, পিকে ১১৭-ডি৩ নম্বরের ফ্লাইটটি ইস্টইন্ডো এয়ার-এর মালিকানাধীন।সুদায়ানা আরো জানিয়েছেন, ৩°৬’৫৪.৫৮” দক্ষিণ অক্ষাংশ ও ১১৫°৪১’২.৬২” পূর্ব দ্রাঘিমাংশে হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়, যা মান্তেউয়ে উপজেলার মানদিন দামার জলপ্রপাতের কাছাকাছি এলাকা।অনুসন্ধান জোরদার করতে ঘটনাস্থলে মোট ৪০ জন উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102