বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
এবার কার হাতে উঠছে শান্তির নোবেল? বিএনপি হুমকি-ধমকিতে ভয় পায় না : মীর শাহে আলম ত্রয়োদশ জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত স্নেক প্লান্ট: কম যত্নে ঘরে সবুজের ছোঁয়া প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী পদত্যাগ করতে যাচ্ছেন আইফেল টাওয়ারের প্রধান চোখে কালো কাপড় বেঁধে চুয়েট শিক্ষার্থীদের মিছিল আমার লাশের ওপর দিয়ে হলেও ফুটপাত দখলমুক্ত হবে : ডিএনসিসি প্রশাসক সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সিটি করপোরেশনের গাড়িতে আগুন, ভাঙচুর

মাগুরার সাবেক সংসদ সদস্য শিখরের ভাই হিসাম গ্রেপ্তার

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ভাই ও মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হিসামকে (৪৫) চুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (১ সেপ্টেম্বর) ভোরে চুয়াডাঙ্গা রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, আজ সোমবার ভোররাতে স্টেশন এলাকার এক আওয়ামী লীগ নেতার বাড়িতে অবস্থান নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন হিসাম। গোপন সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ নেতা আশরাফুজ্জামান হিসামের সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। তার কাছ থেকে একটি পাসপোর্টও উদ্ধার করা হয়েছে।’তিনি আরো বলেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী আশরাফুজ্জামানের হিসামের বিরুদ্ধে অন্তত পাঁচটি মামলার তথ্য পাওয়া গেছে। মাগুরা সদর থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে।মাগুরা থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হবে।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102