মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

উত্তরা ক্লাবে স্টেপিং স্টোন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক অনুষ্ঠান

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

রাজধানীর উত্তরা ক্লাবে ৩০ আগস্ট ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয় স্টেপিং স্টোন ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ (SISB)-এর বার্ষিক অনুষ্ঠান। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ শাহেদ, উপাচার্য, রবীন্দ্র সৃজন কলা বিশ্ববিদ্যালয়। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন জনাব এ কে এম আশরাফুল হক প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান স্টেপিং-স্টোন ইন্টারন্যাশনাল স্কুল।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. লে. কর্নেল. মাহমুদ আলম (অব:), রেজিস্ট্রার, রবীন্দ্র সৃজন কলা বিশ্ববিদ্যালয়, সালাউদ্দিন চৌধুরী, চেয়ারম্যান, এসি ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ; ও পরিচালক ডিবিসি নিউজ চ্যানেল; মাকসুদা খান মিশা, ব্যবস্থাপনা পরিচালক, স্টাইলিশ গার্মেন্টস লিমিটেড; সারওয়াত মাসুদা রেজা- কান্ট্রি লিড, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট, ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, ফারজানা হক রোজি , পরিচালক (অর্থ), স্টেপিং-স্টোন ইন্টারন্যাশনাল স্কুল, নকিব হায়দার, একাউন্ট ম্যানেজার, এক্সামিনেশন সার্ভিস, ব্রিটিশ কাউন্সিল ঢাকা, মি. তানভীর হাসান রোমান, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, লার্নিং রিসোর্স নেটওয়ার্ক, ঢাকা, ক্যাপ্টেন জয়নাল আবেদীন ,স্টেপিং-স্টোন ইন্টারন্যাশনাল স্কুল।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আফরোজা হক চৌধুরী, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), স্টেপিং-স্টোন ইন্টারন্যাশনাল স্কুল। অনুষ্ঠানটির আলোচনা পর্ব পরিচালনা করেন – আয়েশা আজগার, রাদিয়া নাহার এবং সাংস্কৃতিক পর্বটি পরিচালনায় ছিলেন -মুনিয়া রহমান ও মিশাএলা আন্তারা ফাইরুজ।

শিক্ষার্থীদের নৃত্য, গান, আবৃত্তি ও নাট্য পরিবেশনা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। অতিথিরা শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিভা এবং স্কুলের সৃজনশীল ও নৈতিক বিকাশে অবদানকে প্রশংসা করেন।স্টেপিং-স্টোন ইন্টারন্যাশনাল স্কুল ভবিষ্যতেও শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102