শনিবার, ০২ মে ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সমুদ্রসৈকতে গোসল করতে নেমে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু উত্তরায় বাবার সামনে থেকে মেয়েকে অপহরণ, ৯ দিন পর গাজীপুর থেকে উদ্ধার উত্তরায় গভীর রাতে অটোরিক্সা থামিয়ে ডাকাতি, প্রাইভেটকারসহ গ্রেপ্তার ১ ফুটপাতের মৃত্যু পরোয়ানা: দখলদারিত্বকে আইনি বৈধতা দেওয়ার আত্মঘাতী মহোৎসব দুর্গাপুর সীমান্তে বিজিবি-বিএসএফ‘র উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত ২৬০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ০৩ মাদক কারবারী পতনোন্মুখ নৈতিকতা ও বিচারকের কাঠগড়ায় শিক্ষক: আমরা কোন সমাজের দিকে যাচ্ছি? জনঐক্যের এক বছর: নিকুঞ্জে অটোরিকশা মুক্ত জীবনের নতুন দিগন্ত ১৬ হাজার টাকায় পুলিশের কাছ থেকে ছাড়া পেলেন জুয়ার এজেন্ট দেশজুড়ে টানা বৃষ্টি, ৫ জেলায় বন্যার শঙ্কা

আগস্টে ডেঙ্গু কাড়ল ৩৯ জনের প্রাণ

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
সদ্য বিদায়ী আগস্ট মাসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারা দেশে ৩৯ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত জুলাই মাসে মৃত্যু হয় ৪১ জনের। চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত ডেঙ্গুর পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারিতে ডেঙ্গুতে মারা গেছেন ১০ জন। এই মাসে এক হাজার ১৬১ জন হাসপাতালে, ফেব্রুয়ারিতে ৩ জনের মৃত্যু এবং ৩৭৪ জন হাসপাতালে, মার্চে কারও মৃত্যু না হলেও ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ৩৩৬ জন।এপ্রিলে ৭ জনের মৃত্যু এবং ৭০১ জন হাসপাতালে, মে মাসে ৩ জনের মৃত্যু এবং এক হাজার ৭৭৩ জন হাসপাতালে, জুনে ১৯ জনের এবং ৫ হাজার ৯৫১ জন হাসপাতালে, জুলাইতে ৪১ জনের মৃত্যু এবং ১০ হাজার ৬৮৪ জন হাসপাতালে, আগস্টে ৩৯ জনের মৃত্যু এবং ১০ হাজার ৪৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ হাজার ৪৭৬ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ২৯ হাজার ৮৬৮ জন। মারা গেছেন ১২২ জন।উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102