শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সাড়ে ৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ইনফান্তিনোকে নরওয়ে ফুটবল প্রধানের আল্টিমেটাম দেশে ভারি বৃষ্টির সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস ৫৩ নং ওয়ার্ডের সড়কে নেমপ্লেট স্থাপনের উদ্যোগ চান মিয়া ব্যাপারীর ৭ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা বগুড়া ও সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জুলাইয়ে দেশজুড়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত হয়েছেন হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে প্রশংসায় ভাসছেন খিলক্ষেত থানার ওসি আজ থেকে উন্মুক্ত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে দালাল চক্রের ১৩ জন সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে র‌্যাব-১

তিস্তা প্রকল্পে চীনা ঋণ নিতে চায় সরকার

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

অন্তর্বর্তী সরকার চীনের অর্থায়নে বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে। প্রথম পর্যায়ে প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৯ হাজার ১৫০ কোটি টাকা। এর মধ্যে চীনের কাছ থেকে ৬ হাজার ৭০০ কোটি টাকার ঋণ সহায়তা চেয়ে ইতোমধ্যেই চিঠি দেওয়া হয়েছে।

সরকারি সূত্র জানায়, গত মার্চে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের চীন সফরের পর থেকে এ প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া গতি পায়।

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “তিস্তা প্রকল্প চীনের ঋণে বাস্তবায়নে বর্তমান সরকারের আগ্রহ রয়েছে। চীনও এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে। দুই পক্ষের সম্মতির ভিত্তিতেই প্রকল্পটি অগ্রসর হচ্ছে।”

প্রকল্পটির পূর্ণ নাম ‘কম্প্রিহেনসিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন অব তিস্তা রিভার প্রজেক্ট’, যা তিস্তা নদীর সামগ্রিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প হিসেবে পরিচিত। বহুল আলোচিত এ পরিকল্পনা জনপ্রিয়ভাবে “তিস্তা মহাপরিকল্পনা” নামে পরিচিত।

প্রকল্পটি বাস্তবায়িত হলে তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা, নাব্যতা রক্ষা, বন্যা নিয়ন্ত্রণ, কৃষি সেচ ও পরিবেশ সংরক্ষণে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

বিশ্লেষকদের মতে, আঞ্চলিক ভূ-রাজনীতি ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রেও এ প্রকল্পের গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102